নগরীতে আধা কেজি গাঁজা ১৮৮ পিস ইয়াবা ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ ৮ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে আট মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-নগরীর ২নং কাষ্টমঘাটের ফরিদ মোল্লার ছেলে শাকিল মোল্লা(২৫), রূপসা ব্রীজ বাস কাউন্টারের পিছনের মৃত: আব্দুল হালিম শেখের ছেলে মোঃ খায়রুল ইসলাম(২৭), নর্থজোন বি/৮৬ রোড নং-২২৪-এর বাসিন্দা মৃত: হাসান শেখের ছেলে মোঃ সোহেল শেখ(২১), চিত্রালী সুপার মার্কেট রোডের বাসিন্দা মৃত: ইউনুস হকের ছেলে মোঃ সাইফুল ইসলাম(২৫), নয়াবাটি বড় বাড়ীর জুম্মান খানের ছেলে মোঃ রেদোয়ান বাবু ওরফে চুয়া(২৫), পাবলা তিন দোকানের মোড়ের রেজাউল শেখের ছেলে মোঃ হামিম শেখ(২৫), বানরগাতীর গোলাম মোস্তফার ছেলে জিএম ওমর ফারুক(৩৯), কচুয়ার গোপালপুরের নজরুল ইসলামের ছেলে মোঃ কাউসার হাওলাদার(২৩)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৫০০ গ্রাম গাঁজা, ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭টি মাদক মামলা দায়ের করা হয়েছে।



