স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ৩

বিভাগে ডেঙ্গু রোগী ছাড়াল ৩৪৭৩৯ : মৃত্যু ১২৫

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি ছাড়ালো ৩৪ হাজার ৭৩৯ জন এবং মৃত্যু হয় ১২৫ জনের। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে নতুন করে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩ জন। ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ১ জন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগীর ভর্তি ছাড়াল ৩৪ হাজার ৭৩৯ জন। এসময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ১৫০ জন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ১২৫ জনের। মারা যাওয়ার মধ্যে খুমেক হাসপাতালে ৩৯ জন, খুলনায় ২ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরে ১৯ জন, মাগুরায় ৬ জন, কুষ্টিয়ায় ২৯ জন, ঝিনাইদহে ১১ জন, নড়াইলে ৬ জন, মেহেরপুরে ১ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৬১ জন এবং রেফার্ড করা হয় ৪০৩ জনকে। খুমেক হাসপাতালের আরএমও ডা: সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় খুমেক হাসপাতালে নতুন করে কোন ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন। এ পর্যন্ত খুমেক হাসপাতালে ৩৮২৫ জনকে ডেঙ্গু রোগীর চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন ৩৭৬২ জন এবং মৃত্যু হয় ৩৯ জনের। খুলনা সিভিল সার্জন অফিস সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় নতুন করে কোর ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৫ জন। এ পর্যন্ত খুলনা শহর ও উপজেলা মিলে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয় ৩০৩৮ জন এবং মৃত্যু হয় ২ জনের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button