নগরীতে গাঁজা ইয়াবাসহ ছয় মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর লিবার্টি স্ট্যান্ড মোড়ের বাসিন্দা ইউসুফ শেখের ছেলে মোঃ রাজু শেখ(২০), লিবার্টি স্ট্যান্ড মোড়ের বাসিন্দা রাজীব রায়ের ছেলে সৌরভ রায়(২০), আড়ংঘাটার দক্ষিণপাড়া খালপাড় রোডের বাসিন্দা মৃত: মতি শেখের ছেলে মোস্তফা শেখ(৫৫), সাচিবুনিয়া স্কুল ভিটার মৃত: আব্দুল করিম খাঁনের ছেলে মোঃ শাহ আলম খাঁন(৬০), মহেশ্বপাশার মৃত: হাসু ব্যাপারীর ছেলে মোঃ মাসুম ব্যাপারী(২৫), মোহাম্মদনগরের ইউনুছ ব্যাপারীর মোঃ সাব্বির ব্যাপারী(২৬)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৫০০ গ্রাম গাঁজা এবং ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে।



