নগরীর কথা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর সদর থানাধীন শামসুর রহমান রোডে কথা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অনিমেষ হালদার(৩০) নামে এক যুবকের অস্বাভাকি মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। নিহত যুবক পিরোজপুরের বাসিন্দা অমর কৃষ্ণ হালদার পুত্র। এ ব্যাপারে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান বলেন, বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করবো। খুমেকহাসপাতালের সূত্র মতে, ১৯ জানুয়ারি অনিমেষ শারীরিক সমস্যার জন্য ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তিনি বেশি অসুস্থ হওয়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের লোকজন তাকে উদ্ধারপূর্বক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে সকাল সাড়ে ১১টায় নিয়ে আসেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা পৌনে ১২টায় অনিমেষ হালদার (৩০)কে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আছে। জানা যায়, তিনি জনডিস ও প্রসাবে ইনফেকশন রোগে ভুগছিলেন । সেখানে কর্তব্যরত ডাক্তার জানান, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের লোকজন রোগী মারা যাওয়র ঝামেলা থেকে বাঁচার জন্য তিনটি ভুয়া প্রেসক্রিপশন তৈরি করে নিয়ে আসছে। রোগী মারা যাওয়ার পিছনে ঝামেলা আছে বিধায় মৃতদেহটিকে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।



