স্থানীয় সংবাদ

দৌলতপুরে শহীদ শেখ ইকবাল স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ নগরীর দৌলতপুর মুহসিন স্কুল মাঠে সোমবার (২৬ ফেব্রুয়ারী) সকালে প্রত্যাশা স্পোটিং ক্লাবের আয়োজনে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে শহীদ শেখ ইকবাল সরোয়ার স্মৃতি ২য় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম জোয়াদ্দারের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এসএম লুৎফুল কবির বনি’র পরিচালনায় উদ্বোধক হিসাবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন খুলনা বৃহত্তম উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সদস্য সচিব, ৫নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর ও শিক্ষক নেতা শেখ মোহাম্মাদ আলী। স¤œানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শেখ মুছা আহমেদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস, সমাজসেবক শেখ কামাল উদ্দিন বাচ্চু, দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু, শেখ মাহমুদ, দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ড আ’লীগ নেতা ও সমাজসেবক রানা পারভেজ সোহেল, দৌলতপুর থানা বিএনপি’র সদস্য সচিব শেখ ইমাম হোসেন, শেখ মো. নাজিম, শেখ আঃ মজিদ, মহিলা আ’লীগ নেত্রী ফারহানা ফারভেজ নিপু, তাজিয়া সুলতানা, শামছুল ইসলাম বিদ্যুৎ, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মো. আশিকুর রহমান। টুর্ণামেন্টের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন শেখ বদিউজ্জামান পিটুল, শাহ্নেওয়াজ মনি, খালেদ মাহমুদ চঞ্চল, শেখ সুনাম, শেখ চন্দন মাহমুদ, মরহুর শহীদ শেখ ইকবাল সরোয়ারের একমাত্র পুত্র শেখ এহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে রাহিম একাদশ কাশিপুর বনাম আড়ংঘাটা রাইজিং স্টার। খেলা পরিচালনা করেন মুকুল ও রাজু। এছাড়া টুর্ণামেন্ট উদ্বোধনকালে আমন্ত্রিত অতিথিবৃন্দকে কুচকাওয়াজের মাধ্যমে অভিবাদন জানান দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। একই সাথে শহীদ শেখ ইকবাল সরোয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে অতিথিবৃন্দসহ উপস্থিত সকলে ১মিনিট নিরবতাও পালন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button