স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে জাতীয় ভোটার দিবস পালন

প্রবাহ ডেস্ক
সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন জেলা ও উপজেলায় নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস-২০২৪ পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
সাতক্ষীরা
সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস-২০২৪ পালিত হয়েছে। জেলা নির্বাচন অফিসের আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা নির্বাচন অফিসার কার্যালয় চত্বরে বেলুন, ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা নির্বাচন অফিসার মো.আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া। সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফরহাদ জামিল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল প্রমুখ। দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের বায়োমেট্রিক গ্রহণ, ভোটার সংশোধনী ও স্থানান্তর আবেদনসহ ভোটার সেবা কার্যক্রমের দিক নির্দেশনা তুলে ধরা হয়।
দাকোপ
‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার দাকোপে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস-২০২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে আলোচনা সভা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, উপজেলা নির্বাচন সহকারী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ আলী গাজী,দাকোপ প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম রেজাসহ বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক মন্ডলী, সাংবাদিক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
পাইকগাছা
“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” প্রতিপাদ্যকের আলোকে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি (অপারেশন) রঞ্জন কুমার গাইন। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ ছামিউল আলম। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, প্রভাষক স্বপন কান্তি ঘোষ, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বাবলুর রহমান, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহতারম বিল্লাহ, পাইকগাছা প্রেসক্লাব সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, সহ-সভাপতি আব্দুল আজিজ সহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
ফুলতলা
‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে ফুলতলা উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা এ, এস, এম রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোহাম্মদ হানিফ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সরকারি ফুলতলা মহিলা কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্ম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গাজী মারুফুল কবির, সাধারণ সম্পাদক বিমান চন্দ্র নন্দী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button