স্থানীয় সংবাদ
আন্তর্জাতিক নারী দিবস আজ

খবর বিজ্ঞপ্তি : ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্য নিয়ে ৮ মার্চ খুলনায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক দপ্তর, বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী নারী সংগঠনের যৌথ আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।৮ মার্চ সকাল সাড়ে নয়টায় খুলনা রেলওয়ে স্টেশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হবে। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।


