খুলনায় বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ তীব্র তাপদাহ ও ভ্যবসা গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়ে রাসুলের সুন্নত অনুযায়ী বৃষ্টির জন্য এস্তেসকার নামাজ গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় মহানগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আয়োজিত ইস্তেসকার নামাজে ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। নামাজে উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন ইমাম পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ, প্রচার সম্পাদক মোল্লা মেরাজুল হক, মাওলানা কেরামত আলী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মাসুম বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দীন ইসলাম, আলহাজ্ব আমজাদ হোসেন, হুমায়ূন কবির, মোঃ হারুন অর রশিদ, আলহাজ্ব আব্দুল সালাম, আলহাজ্ব মমিনুল ইসলাম, হাফেজ আব্দুল লতিফ, সরোয়ার হোসাইন বন্দ, মোহাম্মদ কবির হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মোঃ ইব্রাহিম খান, মোঃ পলাশ শিকদার, ইসলামী যুব আন্দোলনের মোঃ নাজমুল হুদা, মোঃ নাজমুল ইসলাম, নাজিম হাওলাদার নাঈম, ইসলামী ছাত্র আন্দোলনের মোঃ মইন উদ্দিন, মোঃ আবু রায়হান, আব্দুল্লাহ আল মামুন, ফরহাদ মোল্লা, মাহদী হাসান মুন্না, হাসিবুর রহমান শাকিল, হাবিবুল্লাহ মেসবাহ, ইউসুফ গাজী, মোস্তফা প্রিন্স, খুলনা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সালাম, মহাসচিব আব্দুল আদিল মুকুল প্রমুখ। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তীব্র তাপদেহ থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, হাদিসে এসেছে যখন এমন উত্তপ্ত আবহাওয়া হতো রাসুলুল্লাহ (সা.) ইস্তিসকার নামাজ আদায় করতেন। খুলনায় গত কয়েকদিনের তাপদাহে মানুষ অতিষ্ঠ হয়েছে। প্রাণীরা মরণাপন্ন হয়েছে। এই জন্য আমরা সুন্নতের আমল হিসেবে সালাতুল ইস্তিসকার নামাজ আমরা আদায় করলাম। যেন আল্লাহ তা’আলা এই উসিলায় দেশের এই আবহাওয়াকে পরিবর্তন করে সুশীতল করে দেয়। আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলাম, তওবা করলাম, বৃষ্টির জন্য দোয়া করলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সহ-সভাপতি শেখ মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, গত কয়েক দিনের অসহনীয় গরমে ওষ্ঠাগত প্রাণ। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছে না অগভীর নলকূপ ও সেচ পাম্পে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। কাঠ ফাটা রোদ, প্রচন্ড গরমে সীমাহীন দুর্ভোগ নিয়ে চলছে জীবন। মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও মোনাজাত করা ছাড়া মুমিনদের কোন উপায় নাই। ধর্মমতে একে ‘সালাতুল ইস্তিসকার’ বলা হয়। খুলনাবাসী আজকে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেছেন।


