নগরীতে ১০৪ পিস ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাসহ ১৩ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর বিকে মেইন রোডের মৃত: ইসমাইল হোসেনের ছেলে ইমরান হোসেন পরাগ(৪৭), পশ্চিম বানিয়াখামারের মৃত: আমজাদ আলীর ছেলে আনোয়ার হোসেন ওরফে বাবু(৩৫), অভয়নগর বাসুয়াড়ীর আলাউদ্দিন মুন্সির ছেলে আরাফাত মুন্সি(১৯) ঝালকাটি ভৈরবপাশার জলিল গাজীর ছেলে মাসুদ গাজী(৩২) দেবহাটা খেজুরবাড়িয়ার আমির হামজার ছেলে মোশারফ হোসেন(৩২), খালিশপুর তৈয়বা কলোনীর বাসিন্দা ইসহাক শেখের ছেলে মোঃ তরিকুল ইসলাম(২৫), মহেশ্বরপাশার মৃত: শাহাজাহান সরদারের ছেলে মোঃ সুমন সরদার(২৮), মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার আব্দুল মান্নান গাজীর ছেলে মোঃ আনারুল(২৫), নতুন বাজারের শেখ আবুল হাসেমের ছেলে সালমান হোসেন সবুজ(২৬), ফুলবাড়ীগেটের মতিউর ওরফে মতিয়ার হাওলাদারের স্ত্রী ফরিদা বেগম(৬০), মুজাহিদ পাড়ার মৃত: জামাল উদ্দিন বুলুর মেয়ে সপ্নীল জাহান সাথী(২৮), জিরোপয়েন্টের সবুর মালীর ছেলে বিল্লাল হোসেন(৪২), কালভার্টের মোড় আলীর ক্লাবের ওহিদুল শেখের ছেলে মোঃ অন্তর শেখ (১৯)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ২৫ বোতল ফেন্সিডিল, ৭৬০ গ্রাম গাঁজা এবং ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১১ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।



