স্থানীয় সংবাদ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে আবারও অগ্নিকান্ড

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের পুর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া ফরেস্ট টহল ফাড়ীর কাছে সুন্দর বনে আগুন লেগেছে। শনিবার বেলা ১ টার দিকে সুন্দরবনে আগুন লাগার খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট গ্রামবাসী যৌথভাবে বনের আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করছেন। শনিবার(৪ মে) বিকেল ৫ টা পর্যন্ত এ আগুন নিয়ন্ত্রন হয়নাই বলে বন বিভাগ দাবী করেছে। মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের অধিন আমুরবুনিয়া ফরেষ্ট ফাড়ির আনুমানিক ২ কিলোমিটার ভিতরে মৌয়ালরা মধু আহরন করতে গিয়ে বনে আগুন লাগার ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে বন বিভাগ। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ রানা দেব জানান, ৪টি টহল ফাড়ির বনকর্মীরা স্থানীয়দের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। দেখামতে প্রায় ২ কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। সবাই নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে বনকর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসও আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। তবে কি কারণে আগুন লেগেছে বা কি পরিমাণ জায়গা আগুনে পুড়ছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানাতে পারেননি এই কর্মকর্তা। বাগেরহাটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, সুন্দরবনে আগুনের খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button