কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

# পাবনা সমিতি খুলনার অভিষেক #
# ৪২ সদস্যের নির্বাহী ও ৬ সদস্যের উপদেষ্ঠা কমিটির আত্মপ্রকাশ
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ পাবনা সমিতি, খুলনার অভিষেক, কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী অত্যান্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পাবনা সমিতি, খুলনার ৪২ সদস্য বিশিষ্ট নির্বাহী ও ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটির আত্মপ্রকাশ হয়েছে। গত ১০ মে সন্ধ্যায় খুলনার একটি অভিজাত হোটেলে অভিষেক, কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম(বার), পিপিএম। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর (অবঃ) ডঃ খন্দকার মোয়াজ্জেম হোসেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, সাইন্স এন্ড হিউম্যানিটিস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নবগঠিত পাবনা সমিতি খুলনার সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রোগ্রামের চেয়ার মোঃ জাহিদুল করিম এবং প্রোগ্রামের কো চেয়ার ছিলেন মোঃ আব্দুল্লাহ আল মামুন। পাবনা সমিতি খুলনার অভিষেক ও ঈদ পুনমিলনী বর্ণাঢ্য এই অনুষ্ঠানের কেক কেটে উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম(বার), পিপিএম। অনুষ্ঠানে পাবনা সমিতি খুলনার ৪২ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি এবং ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়।



