স্থানীয় সংবাদ

যশোরে কলেজ ছাত্র নূর হোসেন হত্যা মামলায় কানা রনি আটক

যশোর ব্যুরো ঃ যশোরের শংকরপুরে নুর হোসেন হত্যা মামলার প্রধান আসামি রনি ওরফে কানা রনিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) পুলিশ। ডিবির এসআই খান মাইদুল ইসলামের নেতৃেত্বে একটি টিম সোমবার ১৩ মে সকালে মুন্সিগঞ্জ উপজেলার সিরাজদিখান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কানা রনি শংকরপুর চোপদারপাড়ার বাবু শেখের ছেলে। এরআগে এদিন সকালে এ হত্যার সাথে জড়িত অপর আসামি পঁচাকে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে আটক করে।
ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, হত্যারপরই রহস্য উদঘাটন ও আসামিদের ধরতে মাঠে নামে ডিবির একটি টিম। দুইদিন ধরে বিভিন্ন এলাকায় তারা অভিযান চালায়। শেষমেষ ১৩ মে সোমবার সকালে ঢাকা থেকে কানা রনিকে আটক করা হয়। তিনি আরও জানান, আটকের পর তিনি হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
রনি জানিয়েছেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে গোলোযোগ বাধে। প্রথমে নুরকে ক্রিকেট ষ্ট্যাম দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে অন্যান্য আসামীরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং পচার হাতে থাকা ধারালো চাকু দিয়া ভিকটিমকে তলপেটে আঘাত করে রক্তাক্ত জখম করে । আশিক ও পাপ্পু নুরকে ধরে রাখে এবং আসামী বাধন এর হাতে থাকা চাকু দিয়ে ভিকটিমের মলদ্বারের উপরের মাংস পেশিতে আঘাত করে রক্তাক্ত জখম করে। অন্যান্য সকল আসামীরা ভিকটিমকে এলোপাতাড়ী মারপিট করিয়া জখম করিয়া ফেলে রেখে চলে যায়।
উলে¬খ, যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের শিক্ষার্থী নুর হোসেনকে গত শনিবার ১১ মে রাতে ছুরিকাঘাত করে হত্যা করে। এঘটনায় নিহতের মা আম্বিয়া খাতুন কোতোয়ালি থানায় মামলা করেন ১০ জনের বিরুদ্ধে মামলা। মামলাটির তদন্তে নামে পিবিআই। এ মামলার পলাতক আসামিরা হলেন, রিয়াদ,বাধন, আশিক, পাপ্পু, আলী আহম্মেদ, মনিরুল ইসলাম, আকাশ ও সোহাগ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button