স্থানীয় সংবাদ

জনগণের পাশে খুলনা মেট্রোপলিটন পুলিশ

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের তান্ডব

স্টাফ রিপোর্টার ঃ গতকাল ছিলো ২৭ মে সোমবার। প্রবল শক্তিশালি ঘূর্ণিঝড় “রিমাল” বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে। রিমাল এর তা-বে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খুলনা মহানগরী এলাকায়ও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে হরিণটানা থানাধীন সিটি বাইপাস সড়কের মোস্তফার মোড় হতে জিরো পয়েন্ট এর মাঝামাঝি রোডে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে রাস্তার উপর ভেঙ্গে পড়া গাছ অপসারণ করে উক্ত সড়কে যানবাহন চলাচলের উপযোগী করেছে হরিণটানা থানা পুলিশের কুইক রেসপন্স টিম। এছাড়াও নগরীর দৌলতপুর থানা এলাকায় গাছের ডাল ভেঙ্গে বসতবাড়ির উপর পরার সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সাথে বাড়ির লোকজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ভেঙ্গেপরা গাছের ডাল কেটে অপসারণ করে তাদের ঝুঁকিমুক্ত করেন। আড়ংঘাটা থানাধীন সিটি বাইপাস সড়কেও একইভাবে ভেঙ্গেপড়া গাছ অপসারণ করে যানবাহন চলাচলের উপযোগী করেন আড়ংঘাটা থানা পুলিশের কুইক রেসপন্স টিম। উল্লেখ্য যে, খুলনা মেট্রোপলিটন পুলিশ শুধু আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে নিজেদের সীমাবদ্ধ রাখেনি। যেকোনো প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট দূর্যোগে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পেশাদারিত্বের সাথে জনগণের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। সামনের দিনগুলোতেও সর্বদা খুলনা মেট্রোপলিটন পুলিশের এই মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে। প্রবল ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ অতিক্রম করেছে। আর অল্প কয়েক ঘণ্টার মধ্যেই এটি প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর এটি নি¤œচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই প্রাকৃতিক দূর্যোগকালীন প্রতিকূল পরিবেশ উপেক্ষা করেও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম-বার, পিপিএম-সেবা মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং নির্দেশনায় কেএমপি’র ০৮ থানার মোবাইল টিম এবং কুইক রেসপন্স টিম দূর্যোগকালীন এবং দূর্যোগ পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে জনগণের জানমাল রক্ষা এবং সরকারি দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button