স্থানীয় সংবাদ

আশ্রয় কেন্দ্রের মানুষের মাঝে খাবার বিতরণ

পাইকগাছা প্রতিনিধি ঃ ঘূর্ণিঝড় রেমালের কারণে পাইকগাছায় চাঁদখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস এবং প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত ইউপি সদস্য ফাতিমা তুজ জোহুরা রুপা ঘুরে ঘুরে আশ্রয় কেন্দ্রের মানুষদের শুকনো খাবার দেন ও রান্না করা খিচুড়ি খাওয়ান। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস বলেন, যতদিন আশ্রয় কেন্দ্রে মানুষ থাকবে ততদিন খাবার দিয়ে যাবো ইনশাল্লাহ। বিতরনকালে আরো উপস্হিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার,ইউপি সদস্য আনিছুর রহমান সানা, আনিছুর রহমান বিশ্বাস, ইউপি সচিব আব্বাস উদ্দীন, ওয়ার্ড আ’লীগনেতা আনিছুর রহমান মোড়ল সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button