ডুমুরিয়ায় ভাইস চেয়ারম্যান পদে ৪জনই সমানে সমান

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার ডুমুরিয়ায় পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী নিয়েও যেন আলোচনার কমতি নেই। অন্যান্য পদের পাশাপাশি কে’ হচ্ছেন ভাইস চেয়ারম্যান তাও নিয়েও হচ্ছে শোরগোল। জানা গেছে, আগামী ৯ জুল অনুষ্ঠিত হবে ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন। নির্বাচনে চেয়ারম্যানসহ ৩টি পদে মোট ১০জন প্রার্থী অংশ নিয়েছেন। তারমধ্যে চেয়ারম্যান পদে ৩জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন। নির্বাচনের ভোট গ্রহনের কথা ছিল ২৯মে। কিন্তু ঘুর্ণিঝড় রিমালের কারণে তা পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে ৯জুন। ফলে সব প্রার্থীরা প্রচার-প্রচারণায় পেয়েছেন লম্বা সময়। আর ওই প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষও চিন্তা ভাবনার সময় পাচ্ছেন বেশ। সব মিলিয়ে ডুমুরিয়া উপজেলা জুড়েই বিরাজ করছে নির্বাচনী আমেজ। হাট-বাজার ও চা’র দোকান থেকে শুরু সবখানেই চলছে নির্বাচনী আলোচনা। তবে আলোচনা বেশি হচ্ছে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে। এরপরেই বেরিয়ে আসছে পুরুষ ভাইস চেয়ারম্যানদের নাম । ভোটে কে জিতবেন এবার। কার অবস্থান কেমন? এইসব নিয়েই চলছে যত আলোচনা আর শোরগোল। জানা গেছে, ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। তারা হলেন সদস্য বিদায়ী ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম (টিয়াপাখি), প্রভাষক গোবিন্দ ঘোষ (তালা), অভিজিত রায় অভি (টিউবওয়েল) ও শেখ শাহীনুর রহমান শাহীন (চশমা)। ভোটারদের কাছে এই ৪জনই কম-বেশি পরিচিত মুখ। ৪জনই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তারমধ্যে টিয়াপাখি প্রতীকের গাজী আব্দুল হালিম ও চশমা প্রতীকের শেখ শাহীনুর রহমান শাহীন দু’জনই বিএনপি। আর তালা প্রতীকে প্রভাষক গোবিন্দ ঘোষ ও টিউবওয়েল প্রতীকের অভিজিত রায় অভি এই দু’জন যুবলীগের সঙ্গে সম্পৃক্ত। যে কারণে এই পদের ভোট হচ্ছে দু’ভাগে বিভক্ত। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে চলছেন। ফলে বিএনপির কেউ আছেন টিয়াপাখি নিয়ে, আবার কেউ আছেন চশমা নিয়ে। ওদিকে যুবলীগের কেউ আছেন তালা নিয়ে আবার কেউ আছেন টিউবওয়েল নিয়ে। বাস্তবতায় দেখা যাচ্ছে, তালা বনাম টিউবওয়েল আর চশমা বনাম টিয়াপাখি’র মধ্যে হচ্ছে ভোট কাটাকাটি। ফলে ভাইস চেয়ারম্যান পদে ৪জনই আছেন সমানে সমান। তবে শুরুতে পরিস্থিতিটা এমন ছিল না। প্রচারণার প্রথম দিকে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন গাজী আব্দুল হালিম বনাম প্রভাষক গোবিন্দ ঘোষ। ভোট যুদ্ধ হওয়ার কথা ওই দু’জনের মধ্যে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই টিউবওয়েল প্রতীকের অভিজিত রায় অভি’র অবস্থান ভালো হতে থাকে। বিশেষ করে হিন্দু এলাকায় তার ভোট বেড়ে গেছে। মুলতঃ এইসব ভোট ছিল প্রভাষক গোবিন্দ ঘোষের তালা প্রতীকের পক্ষ্যে। ঠিক এমনি পরিস্থিতিতে আছেন সদ্য বিদায়ী ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম। শুরুতে উপজেলার বিএনপিপন্থী ভোট তার পক্ষ্যে ছিল। কিন্তু এখন আর তা নেই। একই পদে লড়ছেন একই দলের শেখ শাহীনুর রহমান শাহীন। তাই ওইসব ভোটও ফিওে যাচ্ছে শেখ শাহীনুর রহমান শাহীনের চশমা প্রতীকে। তারপরও কেউ কারো থেকে কম নয়। বর্তমানে ৪জনই সমান অবস্থানে। কে জিতবে এটা বলা মুশকিল। তবে প্রচার-প্রচারণায় ৪জনই আছেন মাঠে।



