যশোরে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে মামলা

যশোর ব্যুরোঃ যশোরে একটি ছাত্রাবাসের পরিচারিকাকে (৩৫) বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিককবার ধর্ষণের ঘটনায় আদালতে দায়েরকরা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে।
মামলায় আসামী করা হয়েছে,যশোর পলিটেকনিক কলেজের ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শেষ সেমিস্টারের ছাত্র হেদায়েতুল ইসলাম (২২) কে । তিনি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার খোদ বয়রা ডেন্নাবাড়ি গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
ওই পরিচারিকা মামলায় উল্লেখ করেন, পলিটেকনিক কলেজের ছাত্র হেদায়েতুল ইসলাম ওই কলেজে পড়াকালীন শেখহাটি বাবলাতলা এলাকার লাইসিয়াম নামের একটি ছাত্রাবাসে থাকতেন। ওই ছাত্রবাসে রান্নার কাজ করতেন ওই পরিচারিকা। ২০১৮ সালে তার স্বামী মারা যাওয়ার পর তিনি বাড়িতে কাজ করে এতিম সন্তানদের দেখভাল করতেন। আর সিতারামপুর গ্রামের তার বোনের বাড়িতে থাকতেন। ২০২২ সাল থেকে তিনি ওই ছাত্রবাসে রান্নার কাজ করতেন। ছাত্রাবাসে কাজ করাকালীন আসামি প্রায় সময় তার রুমে ডাকতেন এবং নানা কুরুটিপূর্ণ কথাবার্তা ওই ইঙ্গিত দিতেন। তিনি তার কোন প্রস্তাবে সাড়া না দিয়ে কাজ করতেন। এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখান। ৬/৭ মাস আগে ছাত্রবাসে কেউ না থাকার সুযোগে তাকে নির্জন রুমে ডাকেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের কথা বললে নানা তালবাহানা করেন।
গত ৩০ মার্চ হেদায়েতুল বাদির বোনের বাড়িতে যান। সেখানে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সারারাত ওই বাড়িতে থাকেন এবং একাধিকবার ধর্ষণ করেন। সকালে তিনি চলে যান। পরে বিয়ের কথা বললে নানা তালবাহানা করে এবং এক পর্যায়ে সকল যোগাযোগ বন্ধ করে দেন। ফলে বাধ্য হয়ে তিনি গত ৬ মে আদালতে হেদায়েতুল ইসলামের বিরুদ্ধে পিটিশন দায়ের করেন। পরে পুুলিশ গত ৭ জুন শুক্রবার আদালতের ওই পিটিশনটি কোতয়ালি থানায় নিয়মিত মামলা হয়।



