স্থানীয় সংবাদ
নগরীতে ৮১০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর ৪ নং ফুডঘাট সংলগ্ন মৃত: আয়ুব আলীর ছেলে রিংকু মোল্লা(৩৮), জয়খালী মধ্যপাড়া হরিণটনার হালিম শেখের ছেলে আল আমিন শেখ(২১), কৃষ্ণনগর মোড়ের দোলন শেখের ছেলে মোঃ শুকুর আলী(১৯), দেয়ানা মধ্যপাড়ার বাসিন্দা মৃত: সামাদ মোল্লার ছেলে মোঃ সোহেল মোল্লা(৪০), বারাকপুর নিকেরি পাড়ার আরিফ শেখের ছেলে মোঃ শাহারিয়া শেখ(২৪), নিউ মাত্তমডাঙ্গার মৃত: আবুল হোসেনের ছেলে শেখ বেলায়েত হোসেন সাগর(৫০)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৮১০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।


