যুবলীগ নেতা আরিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

# খানজাহান আলী থানা তাঁতীলীগের উদ্যোগে #
খানজাহান আলী থানা/ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ৩৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায়ক ও সাবেক মেম্বর মোঃ আরিফ হোসেন হত্যার প্রতিবাদে এবং হত্যার মূলরহস্য উন্মোচন ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। খানজাহান আলী থানা তাাঁতীলীগের উদ্যোগে গতকাল ২৯ জুন শনিবার মাগরিববাদ ফুলবাড়ীগেটে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ীগেট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সভা অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা তাতীলীগের সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন শেখের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তৃতা করেন ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপন, খানজাহান আলী থানা আওয়ামী লীগ নেতা সুরুজ্জামান হানিফ, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন, তরিকুজ্জামান মনির, মহিলা আওয়ামী লীগ নেত্রী রুমা খন্দকার মুন্নি, থানা তাতীলীগের যুগ্ন সম্পাদক হায়দার খান, ইরানী পারভীন, কৃষক লীগ নেতা আবু নাঈম, এ কে লাভলু, রমজান শেখ, কামাল মুন্সী, জাহাঙ্গীর , মাসুম খন্দকার, শেখ মনির হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাতীলীগসহ অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যোগিপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বর ও যুবলীগ নেতা মোঃ আরিফ হোসেনকে গত ২৪ জুন সোমবার দিবাগত রাত সোয়া ১১টায় আড়ংঘাটা থানাধিন কুয়েট পকেটগেটস্থ খানাবাড়ী আরিফ হোসেনের বাড়ীর সামনে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় নিহতের পিতা মো. আমির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে আড়ংঘাটা থানায় মামলা করেছে। হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ২৮ জুন ফুলবাড়ীগেটে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।



