স্থানীয় সংবাদ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে সড়ক দুর্ঘটনায় সুমন শেখ (৩৮) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। শনিবার (২৯ জুন) ঢাকা-নড়াইল-বেনাপোল মহাসড়কের সদরের দূর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন যশোরের বাঘারপাড়ার ইন্দ্রা এলকার মোহাম্মদ রাশেদ শেখের ছেলে।
জানা গেছে,নিহত সুমন ভ্যান চালিয়ে নড়াইল থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়াকের দূর্বাজুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। তুলরামপুর হাইওয়ে থানার এসআই মোঃ মনির আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button