স্থানীয় সংবাদ

দোয়ার দরখাস্ত

আতœীয় স্বজন ও শুভাকাঙ্খীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আলহাজ্জ্ব আমিন-উল-হক বিগত কিছুদিন যাবৎ গুরুতর অসুস্থ আছেন। গতকাল সোমবার দিবাগত রাতে তুরস্কের ইস্তাম্বুলে তার মস্তিস্কে জটিল অস্ত্রোপচার করা হয়েছে। তিনি ও তার পরিবারের সবাই তার সুস্থতা ও নেক হায়াত দানের জন্য আন্তরিকভাবে আল্লাহর নিকট দোয়া প্রার্থনার আবেদন জানিয়েছেন। এখানে উল্লেখ্য যে, তিনি দৈনিক প্রবাহ’র সম্পাদক মোঃ আশরাফ-উল-হক এর ছোট ভাই। আমিন উল হক এর সাথে রয়েছেন দৈনিক প্রবাহ সম্পাদকের পুত্র ও দৈনিক প্রবাহ’র নির্বাহী সম্পাদক ও সিইও আলহাজ্জ্ব এনামুল হক। এখানে আরও উল্লেখ্য যে, খুলনার জিরোপয়েন্টে অবস্থিত মহানগরীর সর্ববৃহৎ ‘আমিন জামে মসজিদ ও মাদ্রাসা’র একক প্রতিষ্ঠাতা আমিন উল হক। তিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে ৬-৭টি মসজিদ ও মাদ্রাসা স্থাপন করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button