স্থানীয় সংবাদ

অবৈধ বিল বোর্ডের বিরুদ্ধে কেসিসি’র এ্যাকশান শুরু

প্রথম দিনেই পাঁচটি বিল বোর্ড অপসারণ

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) বিজ্ঞাপনি কর ১৯ কোটি টাকা বকেয়া পড়েছে। ৩৫২টি বিজ্ঞাপনি সংস্থার বিপরীতে এ টাকা বকেয়া পড়েছে। ১৫ দিনের সময় বেধে বিজ্ঞাপনদাতাদের আল্টিমেটাম দিলেও তেমন আমলে নেয়নি ব্যবসায়ীরা। তারই জের ধরে কেসিসি বকেয়া বিজ্ঞাপন কর আদায়ের স্বার্থে বিলবোর্ড অপসারণ অভিযানে নেমেছে। রবিবার প্রথম দিনে পাঁচটি অবৈধ বিল বোর্ড অপসারণ করা হয় বলে জানান কেসিসির লাইসেন্স অফিসার রবিউল আলম। এর মধ্যে সোনাডাঙ্গা আই হাসপাতালের সামনে, সোনাডাঙ্গা বাস টার্মিনালে বাকী বিল বোর্ড। এ অভিযান অব্যাহত গতিতে চলবে। তিনি জানান, আল্টিমেটাম দেয়ার পর বিজ্ঞাপনি সংস্থার কোন কোন প্রতিষ্ঠান তাদের বকেয়ার নাম মাত্র টাকা পরিশোধ করেছে। এ সময় কেসিসি ২০ লাখ ৩৬ হাজার ৯শত ৪২ টাকা বিজ্ঞাপনি কর আদায় করেন। কেসিসি গত অর্থ বছরে (২০২৩-২৪) ৭৮ লাখ ৯৮ হাজার ১১৫ টাকা বিজ্ঞাপনি কর আদায় করেন। তবে খুবই সামান্য। কেসিসি সূত্রে প্রকাশ, বকেয়া বিজ্ঞাপনী কর আদায়ের জন্য কেসিসি গত ১২ জুন বিজ্ঞাপনদাতাদের চিঠি দেন। ওই চিঠিতে ব্যবসায়ীদের বকেয়া পরিশোধের সময় সীমা ১৫ দিন বেধে দেয়া হয়। ইতোমধ্যে সেই সময় সীমা শেষ হওয়ার পর শুরু হয়েছে অপসারণ অভিযান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button