স্থানীয় সংবাদ

নগরীতে ফেন্সিডিল ইয়াবা গাঁজা টাকাসহ ৫মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, নগরীর ৩৮, সুলতান আহম্মেদ রোড মৌলভীপাড়ার হুমায়ুন কবির খানের ছেলে ঈশান কবির খান ওরফে জ্যোতি(৩৯), নবীনগর সোনাডাঙ্গার হান্নান তালুকদারের ছেলে নয়ন তালুকদার(২০), কাঞ্চনপুর ডুমুরিয়ার মৃত: মনিরুদ্দীন মাহমুদের মেয়ে পারুল বেগম(৪৩), চক্রাখালীর জাহাঙ্গীর গাজীর ছেলে সাগর গাজী(২৬), আড়ংঘাটা কাওরা পাড়ার নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম(২০)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ২৫ বোতল ফেন্সিডিল, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬০ গ্রাম গাঁজা, এবং মাদক বিক্রয়লব্ধ ১১৫ টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা দায়ের দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button