কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসাবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের দায়িত্বগ্রহণ

ভিসি ও প্রো-ভিসি’র পদত্যাগ
খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের(কুয়েট) ভাইস-চ্যান্সেলর হিসাবে বিশ^বিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি গতকাল সোমবার দুপুরে দায়িত্বগ্রহণ করেন। এর আগে ১২ আগস্ট সকালে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং দুপুরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মিহির রঞ্জন হালদার ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রাণলয়ের সচিবের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির নিকট তাদের পদত্যাগপত্র প্রেরণ করেন।
সদ্য পদত্যাগ করা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার স্বাক্ষরিত প্রেরিত পদত্যাগ পত্রে তিনি ব্যক্তিগত কারণে ভাইস-চ্যান্সেলর পদের দায়িত্ব হতে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এই পদত্যাগের কারণে বিশ^বিদ্যালয়ের কার্যক্রম যাতে ব্যহত না হয় সে লক্ষ্যে এবং পূর্ণকালীন/ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ না পাওয়া পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ভাইস-চ্যান্সেলর এর দায়িত্ব পালন করবেন(যার স্বারক নং- খুপ্রবি/২৭৫/৭ তারিখ- ১২/০৮/২০২৪।
প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ দায়িত্বগ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নয়া ভিসির সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ইতোপূর্বে অত্র বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপুর্ন দায়িত্ব অত্যান্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করেছেন। এছাড়া তিনি শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি,কুয়েট এবং বিভিন্ন দেশের অর্থায়ণে পরিচালিত অসংখ্য গবেষণা প্রকল্প বাস্তবায়ন করেছেন। তিনি ১১জন পোস্টগ্রাজুয়েট এবং শতাধিক আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীর কোর্স সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করে শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছেন। তার ১৫০টির অধিক গবেষণা প্রবন্ধ দেশে বিদেশে বিভিন্ন জার্নাল, কনফারেন্স প্রসিডিংস ও বই এ প্রকাশিত হয়েছে। বিভিন্ন সরকারি এবং পেশাজীবি সংস্থা থেকে তিনি শিক্ষা সংক্রান্ত পদক ও স্কলারশীপ অর্জন করেছেন। তিনি অসংখ্য আন্তর্জাতিক কনফারেন্স এর চেয়ার, কো-চেয়ার এবং সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ১৯৯৯ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি(বিআইটি) খুলনা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী সম্পন্ন করে মেধা এবং যোগ্যতায় অত্র প্রতিষ্ঠানে প্রভাষক হিসাবে যোগদান করেন। তিনি ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০০৯ সালে সহযোগী অধ্যাপক ও ২০১১ সালে অধ্যাপক হিসাবে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ১৯৭৫ সালে ঢাকার একটি স¤্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যান্ত ন¤্র, ভদ্র ও শান্ত প্রকৃতির একজন মিষ্টভাষি শিক্ষক হিসাবে বিশ্ববিদ্যালয়ের সকলের কাছে পরিচিত।



