এডভোকেট আব্দুল বারী’র ইন্তেকাল : খুলনা বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল বারী ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জোহর বাদ নগরীর নিরালা জামে মসজিদে জানাযা শেষে তাকে নিরালা সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন।
এডভোকেট আব্দুল বারীর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন প্রমুখ।


