স্থানীয় সংবাদ

পাসপোর্ট প্রতারকচক্র থেকে সাবধান

তথ্য বিবরণী ঃ একটি প্রতারকচক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ, নগদ ও রকেটে পাসপোর্টের আবেদনকারীর নিকট টাকা দাবি করছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ^াসে অর্থ প্রদান করে প্রতারিত হচ্ছেন। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত যে কোন প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। এ ধরনের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। পাসপোর্ট ভেরিফিকশন সংক্রান্ত কোন অভিযোগ থাকলে ‘ঐবষষড় ঝই’ ও ‘ঐবষষড় কগচ’ অ্যাপসের মাধ্যমে অথবা ০১৩২০-০৫৮৬২০ এবং ০১৩২০-০৫৮৬৪০ মোবাইল নম্বরে জানানো যাবে। খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button