স্থানীয় সংবাদ

যশোরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোর ব্যুরো ঃ যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ এক যুবককে আটক করেছে স্থানীয়রা। আটক আবু বক্কর ওই গ্রামের আশরাফ গাজীর ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
মামলায় ওই কিশোরীর মা উলে¬খ করেছেন, তার মেয়ে ষষ্ঠ শ্রেনীতে পড়ে। সোমবার রাত সাড়ে সাতটায় চাঁদপুর বাজার থেকে কিছু খাবার কিনে বাড়িতে ফিরছিলেন। পথের মাঝে একটি বাগানের সামনে পৌছালে বক্কর তাকে আটকে পাশের তাল বাগানে নিয়ে যায়। এসময় তাকে ধর্ষণ করে। পরে তার মেয়ে বাড়িতে ফিরে ইশারায় সব কিছু জানান। তার শরীর পরীক্ষা করে ধর্ষণের বিষয়টি প্রমাণ পায়। এরপর স্থানীয়রা একট্টা হয়ে আবু বক্করকে ধরে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায় সে স্বীকার করেন। পরে বক্করকে পুলিশে সোপর্দ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইমুন সাকিব বলেন, আটকের পর তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। আদালতে তিনি স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেন। বিচারক তার জবানবন্দি গ্রহন শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button