স্থানীয় সংবাদ
পাইকগাছায় সাবেক সংসদ সদস্যের মার্কেট থেকে ২৩৫ বস্তা ত্রাণ উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি ঃ পাইকগাছায় সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের আগড়ঘাটাস্থ মার্কেট থেকে ২৩৫ বস্তা ত্রাণ উদ্ধার করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল ইসলাম শামীম। মঙ্গলবার বেলা একটায় সংসদ সদস্যর আগড়ঘাটাস্থ নিজ মার্কেট থেকে ওই চাল উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাসিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান সহ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিট্রেট ইফতেখারুল ইসলাম শামীম বলেন, আমরা সাবেক সংসদ সদস্যের মার্কেট থেকে ২৩৫ বস্তা ত্রাণ পেয়েছি। যাতে ছিলো চাল, ডাল, তেল, চিনি, লবণ সহ কয়েক প্রকার ত্রাণ সামগ্রী। সেগুলো উদ্ধার করে ত্রাণ শাখায় জমা রেখেছি।


