স্থানীয় সংবাদ

বাগেরহাটে ইজিবাইক চালকের জবাই করা মৃতদেহ উদ্ধার

হত্যায় জড়িত ২ জন গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের চিতলমারী উপজেলায় আনোয়ার মোল্লা ওরফে আনো মোল্লা (২৮) নামের একজন ইজিবাইক চালক কে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত আনোয়ার মোল্লা ওরফে আনো মোল্লা বাগেরহাট সদরের মাঝিডাঙ্গা এলাকার সলেমান মোল্লার ছেলে। শুক্রবার রাত ৮ টার দিকে দুর্বৃত্তরা উপজেলার সন্তোষপুর গ্রামের জনৈক খুশি বিশ^াসের বাগানে আনো মোল্লাকে হত্যা করে তার ইজিবাইকটি নিয়ে যায়। এ খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে পাশর্^বর্ত্তি পিরোজপুর জেলার কাউখালী এলাকা থেকে ইজিবাইকটি উদ্ধারসহ জড়িত ২ জন কে আটক করতে সক্ষম হয়। আটক দুইজন হলো বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া এলাকার আকরাম শেখের ছেলে সজীব শেখ (২১) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাকশি গ্রামের সুদেব মজুমদারের ছেলে সাগর মজুমদার (১৯)। পুলিশ জানায়, শুক্রবার রাত ৮ টার দিকে বাগেরহাট-চিতলমারী সড়কের চিতলমারী সন্তোষপুর এলাকায় ছিনতাইকারীরা ইজিবাইকটির গতিরোধ করে এবং চালক কে সড়ক পাশের জনৈক খুশি বিশ^াসের বাগানে নিয়ে জবাই করে হত্যা করে পাশে খালের মধ্যে লাশ ফেলে রেখে ইজিবাইক টি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই বিষয়টি থানা পুলিশ অবগত হয়ে দ্রুত অভিযান শুরু করে এবং রাত আড়াইটার দিকে পিরোজপুর কাউখালী এলাকা থেকে ছিনতাই হওয়া ইজিবাইকসহ ২ জন কে আটক করা হয়। আটককৃতদের দেখানো মতে শনিবার ভোরে ঘটনাস্থলের পাশে খাল থেকে ইজিবাইক চালক আনোয়ার মোল্লার জবাই করা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। বাগেরহাট পুলিশ অফিসের পরিদর্শক( ডিআইও-১) সৈয়দ বাবুল আক্তার জানান চিতলমারী উপজেলায় রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে চালক কে জবাই করে হত্যা করে ছিনতাই করা ইজিবাইকটি উদ্ধারসহ জড়িত ২ জন কে হাতে-নাতে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধিন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button