ধর্মীয় উৎসব পালনে সকলকে সতর্ক থাকতে হবে- মাও: আব্দুল আউয়াল

খবর বিজ্ঞপ্তিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব যাতে সুন্দরভাবে পালন করতে পারে। সাথে সাথে দায়িত্বশীল ও নগরবাসীকেও সতর্ক থাকার আহ্বান জানান যেন কোথায় তাদের ধর্মীয় উৎসব পালনে কোন প্রকার বাধা প্রদান না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং স্বৈরাচারের চালা চামু-ারা ষড়যন্ত্র করতেছে সারাদেশের বিভিন্ন মন্দির ও প্রতিমা ভাঙচুর করে মুসলমানদের উপর দোষারোপ করা হচ্ছে, সেদিকে সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি সাথে সাথে দায়িত্বশীলদেরকে সদস্য সংগ্রহ মাসে নিরলস সদস্য সংগ্রহের প্রচেষ্টা অব্যহত রাখতে হবে। তিনি ফ্যাসিষ্ট পালানোর পর মানুষ চাচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। সর্বত্র কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ণ প্রস্তুতি নিতে হবে। ইনসাফপূর্ন রাষ্ট্র নির্মানে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে। নগরীর সকল ওয়ার্ডে গনসমাবেশ বাস্তবায়নের আহবান জানান। গতকাল সোমবার (৭অক্টোবর) সন্ধ্যা ৭ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির মাসিক সভায় দায়িত্বশীলদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব হুমায়ুন কবির, মুহাম্মাদ মঈন উদ্দিন, এইচএম আরিফুল ইসলাম, অ্যাডভোকেট কামাল হোসেন, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম, মোহাম্মদ কবির হোসেন, আলহাজ্ব মারুফ হোসেন, ক্বারী মোঃ জামাল,আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।



