বরখাস্ত ম্যাজিস্ট্রেট ঊর্মির নামে খুলনায় মানহানি-রাষ্ট্রদ্রোহের মামলা

স্টাফ রিপোর্টারঃ অন্তবর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সঈদসহ সকল শহীদদের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাবাসসুম উর্মির বিরুদ্ধে খুলনার আদালতে মানহানির মামলা হয়েছে। বুধবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মো: আল আমিনের আদালতে জাপা নেতা মোল্লা শওকাত হোসেন বাবুল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। যার নং-জিআর-৯১৪/২৪। আদালত মামলটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডির কাছে প্রেরণ করেন বলে বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান নিশ্চিত করেছেন। বাদী তার এজাহারে উল্লেখ করেন, ৫ অক্টোবর উর্মি শুধু অন্তবর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস নয়, বৈষম্য বিরোধী ছাত্র-গণআন্দোলনে নিহত আবু সাঈদসহ সকল শহীদদের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করেছেন। যা তিনি রাষ্ট্রদ্রোহির অপরাধ করেছেন। বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান বলেন, বাদীর আবেদন আদালত গ্রহণ করেছেন। ওই অভিযোগের তদন্ত প্রতিবেদন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আদালতে দাখিলের জন্য সিআইডিকে আদেশ দেয়া হয়।



