স্থানীয় সংবাদ

রূপসায় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের ২৫ অক্টোবর পূর্ব রূপসা সাংগঠনিক সফর উপলক্ষে রুপসা উপজেলা শ্রমিক দলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
গত ২২ অক্টোবর সকাল ১০ ঘটিকায় পূর্ব রূপসা মটর ¤্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে রূপসা থানা শ্রমিক দলের সভাপতি জালাল উদ্দিন মোল্যা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)র আহবায়ক মোঃ সাইফুর রহমান মোল্লা। পূর্ব রূপসা থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ ইউনুস গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করে নৈহাটি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব ও শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মোঃ দিদারুল ইসলাম, রূপসা থানা শ্রমিক দলের সিনিয়র সহ- সভাপতি আব্দুল বারিক শেখ, জেলা শ্রমিক দলের সদস্য লাভলু শেখ। এ সময় আরো বক্তৃতা করেন রূপসা উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আলতাফ সেখ, যুগ্ম-সম্পাদক জালাল শেখ, যুবদল নেতা হান্নান মির, শ্রমিক নেতা মাহফুজ শেখ, বিএনপি নেতা আতাহার গাজী, আব্দুল হালিম মোড়ল, জেলা তাঁতি দলের সদস্য সালমান শেখ, শ্রমিক নেতা আলী আকবার রাজু, সাবের শেখ, ইউনুস সরদার, আবু সাঈদ, বাদশা হাওলাদার, ইসরাইল গাজী, সোহেল হোসেন, ওলিয়ার, হুমায়ুন, জাহাঙ্গীর, যুবদল নেতা রমিজ শেখ, ছাত্রদল নেতা জান্নাতুল নাঈম, শ্রমিক নেতা মিঠুন, রাজু, মনি, আব্দুর রহিম গাজী, কাঞ্চন মুন্সি প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button