ডুমুরিয়ায় শ্রমিক দলের প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তিঃ ২৫ অক্টোবর কেন্দ্রীয় শ্রমিকদলের নেতৃবৃন্দের খুলনায় সাংগঠনিক সফর উপলক্ষে ডুমুরিয়া উপজেলা শ্রমিকদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা বাসষ্ট্যান্ড মটর শ্রমিক ইউনিয়ন কার্যলয় অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকদলের সভাপতি শেখ ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি ছিলেন খুলনা জেলা শ্রমিকদলের সহ-সাধারণ সম্পাদক সরদার আজিজুল ইসলাম। উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদেরের পরিচালয় বক্তব্য রাখেন সিনিয়ার সহ-সভাপতি গাজী ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম লাচ্চু, মোহাম্মাদ আলী শেখ, ফয়সাল হোসেন মানিক, আবুল কাশেম শেখ, ইউনুচ আলী শেখ, সিমান্ত মন্ডল, আরশাব আলী বাগাতী, হারুন খান, নাসির উদ্দীন লাল্টু, আবু বক্কার মোল্যা, শফিকুল ইসলাম গাজী, মনিরুল ইসলাম শেখ, ইব্রাহিম ফকির, জসিম শেখ, সাইদুর রহমান মিঠু, শারিফ মোল্যা, শামিম শেখ, ইকরামুল মোল্যা, হাবিবুর রহমান প্রমুখ। সভায় ২৫ অক্টোবর খুলনা প্রেসক্লাবে শ্রমিকদলের সাংগঠনিক কর্মী সভা সফল করার সিন্ধান্ত গৃহিত হয়।



