দৌলতপুরে কৃষক দলের সভা চলাকালে নিষিদ্ধ সংগঠনের ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ

# তদন্তের কার্যক্রম শুরু করেছে পুলিশ, জড়িতদের গ্রেপ্তারে একাধীক টিম কাজ করছে।
# প্রতিবাদে তাৎক্ষনিক বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মনা সুপার শপ সংলগ্নে সোমবার (৯ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দের সভা চলাকালে তাদের লক্ষ্যে করে মোটর সাইকেলযোগে আসা দুর্বৃত্তরা ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় উত্তেজিত নেতা-কর্মিরা জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগের ঘুপটি মেরে থাকা দোসররা আগামী ডিসেম্বর মাসে এদেশ থেকে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পড়ে পালিয়ে যাওয়া পতিত সরকারের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার দুঃস্বপ্ন এবং আগামী ১০ তারিখে নিষিদ্ধ সংগঠনের নিষিদ্ধ সার্টডাউন কর্মসূচির জানান দিতে ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ করেছে।
দৌলতপুরে ককটেল নিক্ষেপের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ইতোমধ্যে তদন্তের কার্যক্রম শুরু করেছে এবং একই সাথে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারেও কাজ শুরু করেছে পুলিশের একাধীক টিম। কৃষক দলের সভা চলাকালে নেতৃবৃন্দের উপর ককটেল নিক্ষেপের ঘটনায় তাৎক্ষনিক দৌলতপুরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে প্রতিবাদী মিছিল ও মিছিল পূর্ববর্তী সমাবেশ করেছেন দৌলতপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আরও বলেন, তোমাদের স্পষ্টভাষায় বলে দিতে চাই, ১৭ বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের ওসব ভয় দেখিয়ে লাভ নেই। রাস্তায় নেমো না, পিঠের চামড়া থাকবে না। তোমাদের নেত্রী যেমনি দেশ ছেড়ে পালানোর টাইম পায়নি, দেশে কোনো প্রকার অরাজকতা, অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তোমরাও দেশ ছেড়ে পালানোর টাইম পাবে না। তোমাদের শক্তহাতে দমন করা হবে। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আপনারা বসে থাকবেন না, ২৪ ঘন্টার মধ্যে এ ঘটনায় জড়িত নিদিষ্ট সংগঠনের দোসরদের গ্রেপ্তার করুন। না হলে আমরা কিন্তু বসে থাকবো।
এ বিষয়ে দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল জানান, আমাদের কৃষক দলের নেতৃবৃন্দের সভা চলাকালে তাদের লক্ষ্যে করে মোটর সাইকেলযোগে আসা নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগের ঘুপটি মেরে থাকা দোসররা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। আগামী ডিসেম্বর মাসে এদেশ থেকে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পড়ে পালিয়ে যাওয়া পতিত সরকারের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার দুঃস্বপ্ন এবং আগামী ১০ তারিখে নিষিদ্ধ সংগঠনের নিষিদ্ধ সার্টডাউন কর্মসূচির জানান দিতে এ পরিকল্পিত ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ করা হয়েছে। আমি প্রশাসনকে হুশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা বসে থাকবেন না, ২৪ ঘন্টার মধ্যে এ ঘটনায় জড়িত নিদিষ্ট সংগঠনের দোসরদের গ্রেপ্তার করুন। না হলে আমরা কিন্তু বসে থাকবো, রাস্তায় নেমে এ ঘটনার দাঁতভাঙা জবাব দেন। ওই ঘটনায় তাৎক্ষনিক প্রতিবাদী মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, মহানগর কৃষকদল নেতৃবৃন্দসহ দৌলতপুর থানা বিএনপির ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মু. মোরাদুল ইসলাম জানান, ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। কে বা কারা মনা সুপার শপ সম্মুখে লাল টেপ দিয়ে ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে পালিয়েছে জানতে পারি। পরে সেটি পানিতে ভিজিয়ে নিস্ক্রিয় করা হয়েছে। ঘটনাটি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছি এবং জড়িতদের গ্রেপ্তারেও আমাদের একাধীক টিম কাজ করছে।


