দিঘলিয়ায় মসজিদে টাকা আৎসাতের অভিযোগের সত্যতা পেল তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার ঃ খুলনার দিঘলিয়া উপজেলার লাখোহাটি বায়তুল আকসা জামে মসজিদ কমিটির ক্যাশিয়ার ও আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে টাকা আত্মসাৎ, অনিয়ম-দুর্নীতি, মসজিদের খাতা গায়েব ও ক্ষমতার অপব্যবহারের এবং এক লক্ষ ৯২ হাজার টাকার অভিযোগের বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। ক্যাশিয়ার ও আওয়ামীলীগ নেতা চৌধূরী ওয়াদুদের বিরুদ্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করছে তদন্ত কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট। তদন্ত কমিটির প্রধান ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা আবুল কাসেম মঙ্গলবার বিষয়টি এ প্রতিবেদকের কাছে সত্যতা নিশ্চিত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আত্মগোপনে চলে যান বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও লাখোহাটি বায়তুল আকসা জামে মসজিদ কমিটির ক্যাশিয়ার চৌধূরী ওয়াদুদ। মসজিদের এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আৎসাতের ঘটনায় ৬ অক্টোবর দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দেন বর্তমান মসজিদের সভাপতি সুলতান চৌধুরী। লিখিত অভিযোগ থেকে জানা যায়, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক চেীধরী ওয়াদুদ ক্ষমতার দাপটে দীর্ঘ ১৩ বছর একটানা ক্যাশিয়ার দায়িত্ব পালন করেন। সাবেক ক্যাশিয়ার দায়িত্ব পালন কালে সরকারী প্রকল্প, ব্যক্তি অনুদান, ধান, ডাব, আমড়াসহ বিভিন্ন খাতের আয়-ব্যয় হিসাবের কোন হদিস নেই ও হিসাবের খাতা গায়েব করেছে বলে অভিযোগ রয়েছে। এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা মসজিদের টাকা আৎসাতকারীর কাছে মসজিদের কমিটি থাকাকালীন অবস্থায় গত ১৩ বছরের কোনো প্রকার মসজিদের উন্নয়ন ও যাবতীয় টাকার হিসাব চাইলে কোনো হিসাব দিতে রাজি হননি এমনকি মুসাল্লিদের হুমকি ধামকি দিত। কিছুদিন আগে স্থানীয় মুসাল্লিদের চাপে পড়ে নামে মাএ কোন রকম এক লক্ষ ৯২হাজার টাকার একটি হিসাব দিয়ে আত্মগোপনে চলে যান। তবে তার পরিবার এ টাকা নতুন মসজিদ কমিটিকে দিতে অস্বীকৃতি জানায়।
অভিযোগ রয়েছে, বারাকপুর ইউনিয়ন আওয়ামী- লীগের সভাপতি চেীধরী ওয়াদুদ ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় তিনি যা খুশি তাই করেছেন। ক্ষমতা অপব্যবহার করে দীর্ঘ ১৩ বছর মসজিদ কমিটির সাবেক ক্যাশিয়ার দায়িত্ব থাকা কালিন সরকারি প্রকল্প, ওয়াজ মাহফিল, ব্যক্তি অনুদান, ধান, ডাব, আমড়াসহ বিভিন্ন খাতের আয় থেকে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছে। যা তদন্ত করলে বেরিয়ে আসবে বলে অভিযোগে উল্লেখ করেছেন বর্তমান সভাপতি সুলতান চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ এ প্রতিবেদককে বলেন, আমি ঢাকায় আছি। তদন্ত রির্পোট পেলে বিষয়টি ব্যবস্থা নেওয়া হবে।



