স্থানীয় সংবাদ

খুলনা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের দেওয়া হতো মিথ্যা মামলা

# শেষ পর্ব #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জাকারিয়ার নেতৃত্বে দেওয়া হত শিক্ষার্থীদের মামলা । বর্তমানে খুলনা আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ফেরাতে নানা পরিকল্পনা। এখনো আতঙ্কে শিক্ষার্থীরা। একটা সময় ছিল সারা বাংলাদেশের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার আইকন ছিল খুলনার ঐতিহ্যবাহী খুলনা আলিয়া কামিল মাদ্রাসা। ১৯৫২ সালে গঠিত ঐতিহ্যবাহী এই মাদ্রাসাটি লেখাপড়া থেকে শুরু করে সর্বস্তরেই বাংলাদেশের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছিল রাজনীতিমূক্ত দ্বীনই এই শিক্ষা প্রতিষ্ঠানটি। ২০১২ সালে তৎকালীন অধ্যক্ষ মোঃ সালেহ এর সময় রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি দলীয়করণ করে সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে জুনিয়র শিক্ষক মাওলানা আ খ ম জাকারিয়াকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। আর এরপর থেকেই খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় তৎকালীন ক্ষমতাসীন দলের আধিপত্য বিস্তার করে। লুটপাট করা হয় মাদ্রাসার অর্থ। লেখাপড়া, হোস্টেলসহ সবক্ষেত্রেই অধ্যক্ষের অনুসারী ছাড়া কেউ ক্লাস করতে পারতো না এবং হোস্টেলে থাকাও অসম্ভব ছিল। তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র রাজনীতি না করলে ধরিয়ে দেওয়া হতো বোমা সহ বিভিন্ন অপবাদ দিয়ে। ৫ই আগস্ট সরকার পতনের পর অ্যাম্বুলেন্সে করে পালিয়ে যায় জাকারিয়া সহ তার দোসররা। অধ্যক্ষের দুর্নীতি ও লুটপাটের অভিযোগে খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তবে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষর নেতৃত্বে খুলনার ঐতিহ্যবাহী মাদ্রাসাটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা পরিকল্পনা করা হলেও, এখনও শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে রয়েছে চাপা ক্ষোভ ও আতঙ্ক।
রাজনীতিমুক্ত দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে দলীয়করণ করার কারণে শিক্ষা ব্যবস্থা যেমন ভেঙে পড়েছে, তেমনি এখনো তাদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন সমন্বায়ক ও শিক্ষার্থী।
আল হাদিস এন্ড স্টাডি এর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, আমরা আগে হোস্টেল তো দূরে থাক ক্লাস করতে পারতাম না । ছাত্রলীগ না করলে হোস্টেলে সিট হতো না। ক্লাসে দুই একজন স্টুডেন্ট হতো এছাড়া অন্য কোন শিক্ষার্থী ক্লাস করতে ভয় পেত। কামিল হাদিস এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খুলনা মাদ্রাসা সমন্বয়ক আবুলাইস বলেন, সাবেক অধ্যক্ষ খুলনা আলিয়া কামিল মাদ্রাসাটাকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দলীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর নানাভাবে নির্যাতন করেছে। তার পছন্দের দল না করলে হোস্টেলে ছিট সহ ক্লাসেও স্থান মিলতো না সাধারণ শিক্ষার্থীদের। সিনিয়র শিক্ষার্থীদের তিনি কখনোই ক্লাশ করতে দিতেন না, কারণ তার অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে সিনিয়র শিক্ষার্থীরা যদি কোন প্রকার আন্দোলন ও তার বিরুদ্ধে কোন কার্যক্রম পরিচালনা করে নেতৃত্ব দেয় এই ভয়ে। মুখ খুললেই ককটেল বোমা সহ বিভিন্ন অপরাধ দিয়ে শিক্ষার্থীদের ধরিয়ে দেয়া হতো। তবে এখনো তাদের দোসরা মাদ্রাসার মধ্যে আনাগোনা করছে। এ নিয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে রয়েছে নানা আতঙ্ক। খুলনা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল ওয়াহেদ বলেন, ৭ই ফেব্রুয়ারি ২০১৫ সালে আমি মাহফিল শেষ করে রাতে হোস্টেলে ফ্রি ঠিক তখনই এসে দেখি পূর্ব প্রস্তুতি পুলিশসহ বিভিন্ন প্রশাসনের লোকজন হোস্টেলে। একপর্যায়ে সাবেক অধ্যক্ষ আ খ ম জাকারিয়া হুজুরের নেতৃত্বে তৎকালীন ছাত্রলীগের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত থেকে আমাকে ককটেল বোমা দিয়ে ধরিয়ে দেয়। অথচ আমি এক ককটেল পেট্রোল বোমা সম্পর্কে জীবনে কোনদিন ধারনাই ছিল না। তখন আমাকেসহ মোট পাঁচজনকে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিয়ে ছয় মাস জেল খাটায়। এরপর থেকে ছাত্রলীগ ব্যতীত অন্য কোন শিক্ষার্থী হোস্টেলে থাকার দুঃসাহস করত না।
মাদ্রাসার শিক্ষকদের দাবি আগে আ খ ম জাকারিয়ার সময় দলীয়করণ করার কারণে শিক্ষকরা ছিল ছন্নছাড়া। অধ্যক্ষের মদত পুস্ট শিক্ষকরা ব্যতীত অন্য কেহই ক্লাস নিতে পারতেন না। তবে বর্তমানে নতুন অধ্যক্ষের কারণে অনেকটা প্রাণ ফিরে পাচ্ছে খুলনা আলিয়া মাদ্রাসা। খুলনা আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, আমি প্রায় ৩৫ বছর খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় তবে ইতিপূর্বে যে লেখাপড়া ছিল তার সুনাম ছিল দেশ জুড়ে তবে আফামো জাকারিয়া সাহেব আসার পর থেকে খুলনা আলিয়া মাদ্রাসা পুরোটাই দলীয়করণ করেন। শিক্ষার্থীরা মিছিল মিটিং এ না গেলে তাদের সিট কেটে দেয়া হতো, বিভিন্ন বোমা সহ বিভিন্ন কিছু দিয়ে ধরিয়ে দেয়া হতো। খুলনা আলিয়া কামিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মোহাম্মদ জাফর উল্লাহ বলেন, আমি এই মাদ্রাসারই শিক্ষার্থী ছিলাম পরে শিক্ষক পদে যোগদান করি। আমাদের মাদ্রাসায় একটা সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন ছিল লেখাপড়ায় ছিল বাংলাদেশের মধ্যে শীর্ষে তবে দলীয়করণ করার কারণে মাদ্রাসার লেখাপড়া এবং শিক্ষকদের ক্লাস নেওয়া সবকিছুই ছিল তার দলীয় ক্যাডারদের দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে ৫ তারিখের পর পরিবর্তন এর পর অনেকটাই পরিবর্তন আসতে শুরু করেছে মাদ্রাসায় তবে এখনো সেই আতঙ্ক কেটে উঠতে পারেনি শিক্ষার্থী ও শিক্ষকরা।
সহকারী অধ্যাপক কামিল আদব বিভাগের প্রধান শিক্ষক ডঃ মোহাম্মদ রবিউল ইসলাম বলেন , তবে সব প্রতিকূলতা কেটে দলীয় মুক্ত করে বর্তমান অধ্যক্ষর নেতৃত্বে এবং জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে আমাদের লেখাপড়া আগের থেকে অনেক ভালো হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষক ক্লাসে ফিরছেন হোস্টেল মেধাবী শিক্ষার্থী দ্বারা পরিপূর্ণ।
খুলনা আলিয়া কামিল মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল রহিম বলেন ,আগে হোস্টেলে শিক্ষার্থী ছিল ৮ থেকে ১০ জন ,বর্তমানে ১০০ জন শিক্ষার্থী, মেধা তালিকার উপর ভিত্তি করে হোস্টেলে সিট প্রদান করা হচ্ছে ।খুব শীঘ্রই পূর্বের অবস্থানে ফিরে আসবে খুলনা আলিয়া মাদ্রাসা। সরকার পতনের পর মাদ্রাসা কমিটি জেলা প্রশাসক মহোদয় জিবি মিটিং ডেকে উনাকে সাবেক অধ্যক্ষের দুর্নীতির তদন্ত কমিটি করে এবং তাকে অপসারণ করে আমাকে দায়িত্ব দেওয়া হয় আমি দায়িত্ব পাওয়ার পর । শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাসে ফ্যারাতে সকলের সহযোগিতায় আপ্রাণ চেষ্টা করছি খুব শীঘ্রই খুলনা আলিয়া কামিল মাদ্রাসার সেই ঐতিহ্য আবার ফিরে আসবে ইতিমধ্যেই হোস্টেল শিক্ষার্থী ধরা পরিপূর্ণ হয়েছে শিক্ষার্থীরা ও শিক্ষকরা ক্লাসে ফিরেছেন তবে এখনো সাবেক অধ্যক্ষের অনুসারীরা শিক্ষার্থীর সহ বিভিন্ন মহলের নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এ সকল দুষ্কৃতকারীরা যেন খুলনা আলিয়া মাদ্রাসার উপরে আর কোন প্রভাব খাটাতে না পারে। আমরা রাজনীতি মুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়তে চাই। এবিষয়ে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন বলেন, আমরা সাবেক অধ্যক্ষর দুর্নীতির বিষয়ে তদন্ত করছি এবং ৫ সদস্যের একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। আগে সাবেক অধ্যক্ষ আ খ ম জাকারিয়া কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং সিনিয়র বিবেচনা করে ভারপ্রাপ্ত একজন অধ্যক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের কোন প্রকার আতঙ্ক ও ভয় ছাড়াই লেখাপড়ায় মন দেওয়ার অনুরোধ করেন তিনি। কোন প্রকার দুষ্কৃতিকারীর মাদ্রাসার বা কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কোন প্রকার সুযোগ গ্রহণ করতে পারবে না এ বিষয়ে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। (গতকাল এই সংবাদটির প্রথম পর্ব প্রকাশিত হয়ত, সেখানে প্রিন্টিং জটিলতার কারণে সংবাদের বাকি অংশ না থাকায় সংবাদটি অসম্পূর্ণ প্রতীয়মান হয়েছে। এই অনিচ্ছাকৃত টেকনিকাল সমস্যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত)

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button