বটিয়াঘাটায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী রক্তাক্ত

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ বটিয়াঘাটায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী রক্তাক্ত জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এব্যাপারে ভূক্তোভগীদের পক্ষ থেকে সমীর মন্ডল গতকাল ২১ অক্টোবর সোমবার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভেন্নাবুনিয়া এলাকার বাদী সমর মন্ডলের পুত্র সমীর মন্ডল(৪০) ও তার স্ত্রী রনজিতা মন্ডল(৩১) এর সাথে বিবাদী একই এলাকার অনিমেষ মন্ডলের পুত্র অনিক মন্ডল (২৫) ও তার মা সাথী মন্ডল (৪২) এবং নারায়ন বৈরাগীর পুত্র লিটন বৈরাগী (৪০) ও তার স্ত্রী মিতালী বৈরাগীদের সাথে জমিজমা সংক্রান্ত সহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। তারাই ধারাবাহিকতায় গতপরশু সোমবার বিবাদীদের বাড়িতে হাঁস যাওয়ায় উক্ত হাঁস আটকিয়ে রেখে কৃত্রিম সমস্যা সৃষ্টি করে পূর্বপরিকল্পিত ভাবে হকিস্টিক, লাঠিসোঁটা, দাঁ ও কাস্তে সহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে স্বামী ও স্ত্রীকে রক্তাক্ত জখম করে এবং স্ত্রী রনজিতাকে টেনে হেঁচড়ে মাটিতে পুঁতে জীবন নাসের চেষ্টা চেষ্টা চালায়। এসময় ১নং বিবাদী অনিক বাদীর স্ত্রী রনজিতার শরীরের বিভিন্ন স্থান গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন এবং ২ নং বিবাদী ও ৩ নং বিবাদী মিতালী মিলে রনজিতার কানে থাকা একজোড়া কানের দুল ও হাতে থাকা স্বর্ণের বাঁধানো শাঁখা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে বাদীদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময়ে বিবাদীরা সংঘবদ্ধভাবে বাদীর স্ত্রী রনজিতা মন্ডলের শরীর থাকা বস্ত্র খুলে বস্ত্রহীন করে শ্লীলতাহানি ঘটায় বলে ভূক্তভোগীর পরিবার জানিয়েছে। এব্যাপারে ভূক্তভোগী রনজিত আরো জানিয়েছে বিবাদী অনিক ও লিটন মিলে বিভিন্ন সময়ে বাদীর স্ত্রী ও কন্যা সন্তানকে কুপ্রস্তাব দেয়ার পাশাপাশি প্রস্তাবে রাজি না হলে জীবনে মেরে ফেলার হুমকী দিয়ে আসছিল । এব্যাপারে ভূক্তভোগীরা বিবাদীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ।



