স্থানীয় সংবাদ

বাগেরহাটে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে স্কুলগামী ছাত্রীদের ২৪ অক্টোবর থেকে টিকাদান কর্মসুচী শুরু

# স্বাস্থ্য বিভাগের প্রেস ব্রিফিং #

আজাদুল হক, বাগেরহাট ঃ বাগেরহাট সিভিল সার্জন অফিসে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে করণীয় এবং স্কুল ছাত্রীদের টিকা ক্যাম্পেইন বিষয়ক এক প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপরে ডেপুটি সিভিল সার্জন মোঃ হাবীবুর রহমানের সভাপতিত্বে কর্মসুচী বিষয়ে প্রেস ব্রিফিং করেন ডাঃ রিয়াসাত আজীম। তিনি বলেন, বাগেরহাট জেলার ১ হাজার ৮৬৫ টি স্কুল ও ১ হাজার ৮৫৯ টি কমিউনিটি কেন্দ্রীক মোট ৭৯ হাজার ৮৭৫ জন ছাত্রীকে ২৪ অক্টোবর থেকে এই টিকা প্রদান শুরু হবে। যা ১৮ দিন চলবে। টিকা বিষয়ে বলেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) একটি যৌনবাহিত ভাইরাস। এটি যৌনাঙ্গে আঁচিল (ওয়ার্টস) ও জরায়ুমুখ ক্যান্সার সৃষ্টি করে। দেশে শতকরা ৯৯ ভাগ জরায়ুমুখ ক্যান্সার এইচপিভি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। আজকের কিশোরী আগামী দিনের মা। তাদের সুস্বাস্থ্যের উপর নির্ভর করবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই টিকা বিনামূল্যে এক ডোজ করে প্রদান করা হবে। এই টিকা কেবলমাত্র নিবন্ধনের মাধ্যমেই নিতে পারবেন। বাগেরহাট জেলা প্রতিনিধিত্বকারী সংবাদ কর্মীদের সমন্বয়ে এ প্রেস বিফিংটি সঞ্চালনা করেন বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মোঃ রিয়াদুজ্জামান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button