স্থানীয় সংবাদ

আশাশুনিতে ঘূর্ণিঝড় দানা নিরসনে জামায়াতের প্রস্তুতি সভা

আশাশুনি প্রতিনিধি ঃ ঘূর্ণিঝড় দানার ক্ষয়ক্ষতি নিরসনের লক্ষ্যে আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর পূর্বপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা, সেক্রেটারি মাওঃ মোশারফ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাদ আলী, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ প্রমুখ।
সভায় ঘূর্ণিঝড় দানার সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরসন কল্পে উপজেলা সমাজকল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাদ আলীকে সভাপতি এবং ডাক্তার রোকনুজ্জামানকে সেক্রেটারি করে মাওঃ রুহুল কুদ্দুস, প্রভাষক শাহজান আলী, মাওঃ আল আমিন, মাওঃ লুৎফর রহমান, ছাত্রশিবির সভাপতি মহিবুল্লাহকে সদস্য করে কমিটি গঠন করা হয়। এছাড়া সাধারণ জনগণকে সতর্ক করার লক্ষ্যে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে যেতে সচেতন করা, সম্ভাব্য ভাঙ্গন স্থানে মাটি ও বস্তা প্রস্তুত রাখা, দ্রুত প্রশাসনকে ক্ষতিগ্রস্থ স্পটে নিয়ে আসা এবং শুকনা খাবার, মোমবাতি, দিয়াশলাই প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button