কুয়েটে ছাত্র-জনতার উপর দমন-পীড়নে জড়িতদের বিচারের দাবি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (কুয়েট) বৈষম্য-বিরোধ আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর দমন-পীড়ন এবং নিয়োগ বাণিজ্যসহ সকল অনিয়মের সাথে জড়িতদের চাকরি থেকে অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুয়েটে প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ভিসির কাছে স্মারকলিপি প্রদান করে। জানাযায়, বৈষম্য-বিরোধ আন্দোলনে কুয়েটের ছাত্র ও জনতার উপর দমন পীড়ন চালায় স্বৈরাচারী সরকারের দোসররা। একই সময়ে কুয়েটের বিভিন্ন নিয়োগে বাণিজ্যসহ সকল অনিয়মের সাথে জড়িতদের কুয়েট থেকে অপসারণ ও বিচারের দাবিতে বিশ^বিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র, কর্মচারী, কর্মকর্তা এবং শিক্ষকসহ জনতার উপর যে দমন পীড়ন চালানো হয়েছিল তা তুলে ধরা হয়। এ সময় বক্তরা দমন-পীড়নের সাথে জড়িতদের দ্রুত অপসারণ এবং বিচারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ আতাউর রহমান মোড়ল, মোঃ তৈয়েবুর রহমান, রবিউল ইসলাম, মোঃ মশিউর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ জালাল মুন্সি, মোঃ ফারুক হোসেন, মোঃ মহাসিন মোড়ল, শহিদুল ইসলাম, লিটন প্রমুখ। মানববন্ধন শেষে দমন-পীড়নের সাথে জড়িতদের চাকরি থেকে অপসারণ এবং বিচারের দাবিতে ভাইস-চ্যান্সেলরের কাছে স্মারক লিপি প্রদান করে।



