গভঃ ল্যাবরেটরী হাই স্কুলের শিক্ষিকা শিউলীর মৃত্যুতে সর্বমহলে শোকের ছায়া

# সবাইকে কাদিয়ে অকালে পরলোকগমন করলেন #
# প্রিয় শিক্ষিকার মরদেহ বিদ্যালয়ে পৌঁছালে কান্নায় ভেঙ্গে পড়েন সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকগণ
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ সবাইকে কাঁদিয়ে মাত্র ৪২ বছর বয়েসে পরলোকগমন করলেন খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের সকলের প্রিয় শিক্ষক শিউলি থান্দার। গতকাল বুধবার ২৩ অক্টোবর সকাল ৮টায় তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তাঁর এই অকালে চলে যাওয়ায় বিদ্যালয়ের এবং শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হলো। শিউলী থান্দার দাম্পত্য জীবনে নিঃসন্তান থাকায় বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে তিনি মমতাময়ী মায়ের পরশে আগলে যতেœর সাথে ক্লাসে পাঠদানে এবং বিদ্যালয়ের নিজের নিয়মিত ডিউটি ছাড়া স্কুলের যে কোনো অনুষ্ঠানে তাঁর সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে অল্প সময়ে সকলের কাছে প্রিয় একজন আদর্শ শিক্ষক হিসাবে পরিচিতি লাভ করে।
বিদ্যালয় সুত্রে জানাগেছে, শিউলী খান্দার বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের শিক্ষক হিসেবে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কাছে বেশ জনপ্রিয় একজন শিক্ষক শিক্ষক ছিলেন। তিনি ২০১১ সালে ১৩ সেপ্টেম্বর বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। পরবর্তিতে তিনি বদলী হয়ে ২০১৩ সালে ১০ ডিসেম্বর গভঃ ল্যাবরেটরী হাই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন তিনি অত্যান্ত সুনামের সাথে বিদ্যালয়ে পাঠদানে এবং তার কথাবার্তা ও আচার ব্যবহারের অল্পদিনের মধ্যে সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন। তিনি অসুস্থতার মধ্যে থেকেও ক্লাসের পাঠদানে ছিলেন নিয়মিত। গত ২২ অক্টোবর মঙ্গলবার রাতে হঠাৎ বুকে ব্যথা উঠলে তাকে দ্রুত খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ অক্টোবর) সকাল ৮ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পরলোকগমন করেন। তার অকাল মৃত্যুর খবর বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সকাল ১০টায় শিউলী থান্দার এর মরদেহ বিদ্যালয় আঙ্গিনায় নিয়ে আসলে প্রিয় শিক্ষকের নিথর দেহ দেখে তার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ উপস্থিত সকলেই কান্নায় ভেঙ্গে পড়ে। ছাত্র-ছাত্রী,সহকর্মী এবং বিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ উপস্থিত সকলের কান্নায় বিদ্যালয়ের আঙ্গিনার বাতাস ভারী হয়ে উঠে। পরে প্রিয় শিক্ষককে শেষ বারের মত দেখতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, অভিভাবকগণসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিদ্যালয়ে উপস্থিত হন। সকলের অশ্রুসিক্ত ভালোবাসায় শেষ বিদায় জানানো হলে বেলা সাড়ে ১১টায় শিউলী থান্দারের মরদেহ তার গ্রামের বাড়ী খুলনা জেলার দাকোপ উপজেলার কালিনগর গ্রামের উদ্দেশ্যে নেওয়া হয়। পরে সেখানে তাকে সমাহিত করা হয়। শিউলী থান্দার এর স্বামী নবকুমার রায় একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসাবে অত্যান্ত সুনামের সাথে কর্মরত আছেন।
এদিকে শিউলী থান্দার এর মৃত্যুতে বিদ্যালয়ে তাৎক্ষনিকভাবে কালো ব্যাচ ধারণ করেন। তার অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষা পরিবারের পক্ষ থেকে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, সহকারী প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শামীমা হক, সিনিয়র শিক্ষক এস এম জহুরুল ইসলাম, এস এম সাইফুজ্জামান, মোঃ লুৎফুর রহমান, মোঃ শামসুর রহমান, অরবিন্দ হালদার, রিক্তা রানী রায়, সঞ্জয় কুমার মন্ডল, প্রতিভা সাহা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা যুবাইর আলম অভিষেক মজুমদার, মোঃ সারাফুল ইসলাম, ফারহানা ইয়াসমিন, আল শাহরিয়ার শিমুল, তারিন সুলতানা, লিপি খাতুনসহ বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।



