স্থানীয় সংবাদ

দৌলতপুর কালিবাড়ি দিবালোকে প্রকাশ্যে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মামলা

# আসামি প্রাইভেটকার চালকের স্বীকারোক্তিতে ঘটনায় ব্যবহৃত ১টি চাপাতি, ১২ গ্রাম স্বর্ণালংকার ও নগদ অর্থ ও ১৬টি স্বর্ণ রাখার ট্রে উদ্ধার # ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন #

মো. আশিকুর রহমান : নগরীর দৌলতপুরস্থ মহেশ্বরপাশা কালিবাড়ি বাজার সংলগ্ন দত্ত জুয়েলার্সে সোমবার (২৮ অক্টোবর) দিবালোকে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় ওই দোকানের মালিক স্বর্ণ ব্যবসায়ী উত্তম দত্ত বাদী হয়ে সোমবার রাতেই প্রাইভেটকার চালক নাজিম উদ্দিন ওরফে খোকনসহ ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ বলছে, ঘটনার দিন ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় দৌলতপুর ও খানজাহান আলী থানা পুলিশের যৌথ অভিযানে ঘটনায় সম্পৃক্ত থাকা প্রাইভেটকার চালক নাজিম উদ্দিন ওরফে খোকনকে প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। আসামির স্বীকারোক্তির ভিত্তিতে তার প্রাইভেটকারের ভেতর থেকে ঘটনায় ব্যবহৃত ১টি চাপাতি, তার নিকট থাকা ১২ গ্রাম স্বর্ণালংকার ( এক ভরির বেশি), নগদ অর্থ (৪ হাজার ২’শ ৪৫ টাকা) এবং ১৬ টি স্বর্ণ রাখার ট্রে উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণসহ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ ডাকাতির ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। মামলার বাদী দত্ত জুয়েলার্সের মালিক ব্যবসায়ী উত্তম দত্ত জানান, আমার প্রতিষ্ঠানে দিন-দুপুরে ডাকাতির ঘটনায় আমি মর্মাহত। দিন-দুপুরে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা মেনে নেওয়ার মতো নয়। ইতোমধ্যে আমার প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় আটক হওয়া প্রাইভেটকার চালকসহ আরো ৪/৫ জন অজ্ঞাতনামাকে আসামী করে থানায় মামলা করেছি। দ্রুত সময়ের মধ্যে ডাকাতির ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারসহ লুন্ঠিত স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধারে পুলিশি ভূমিকার জোর দাবি জানাচ্ছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, দৌলতপুর মহেশ্বরপাশা কালীবাড়ি বাজার সংলগ্ন দত্ত জুয়েলার্সের ডাকাতি ঘটনার তদন্ত শুরু করেছি। ইতিমধ্য ঘটনায় সম্পৃক্ত প্রাইভেট কার চালককে আটক ও প্রাইভেটকার জব্দ করেছি। আসামের স্বীকারোক্তি অনুসারে ১টি চাপাতি, স্বর্ণালংকার, নগদ অর্থ ও স্বর্ণ রাখার ১৬টি ট্রে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণসহ ডাকাতির প্রকৃত রহস্য উদঘটনে ও তদন্তের স্বার্থে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, কালিবাড়ী বাজার সংলগ্ন দত্ত জুয়েলার্সের দোকানে ডাকাতির ঘটনায় দোকান মালিক উত্তম দত্ত বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে ঘটনায় সম্পৃক্ত আটক গাড়ি চালককে র স্বীকারোক্তি অনুসারে ১টি চাপাতি, ১২ গ্রাম স্বর্ণ, নগদ অর্থ ও স্বর্ণ রাখার ১৬টি ট্রে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণসহ ডাকাতির প্রকৃত রহস্য উদঘটনে ও তদন্তের স্বাথে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। উল্লেখ্য, সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১টার পর প্রাইভেটকার যোগে আসা মুখোশধারী ৪/৫ দুর্বৃত্তরা দৌলতপুরস্থ মহেশ্বরপাশা কালিবাড়ি বাজার সংলগ্ন দত্ত জুয়েলার্সের ভেতরে দেশীয় অস্ত্র পিস্তল, চাপাতি নিয়ে প্রবেশ করে। এ সময় তারা জুয়েলার্সের ভেতর ভাংচুর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে চলে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে গতিরোধ করার চেষ্টা করলে তারা ঘটনাস্থলে ৭/৮টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ওই ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের উর্ধতন কর্মকর্তা, সিআইডির ক্রাইমসিন ইউনিট ও পিবিআই’র কর্মকর্তাগন উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন। ডাকাতির ঘটনায় জড়িতদের আটকের জন্য প্রশাসন খুলনার গুরুত্বপূর্ণ স্থান সমূহে চেকপোস্ট বসায় । ওই ধারাবাহিকতায় পুলিশ খান জাহান আলী থানা এলাকার পথের বাজার চেকপোস্ট হতে ডাকাতির কাজে সম্পৃক্ত প্রাইভেটকারটি ও চালককে আটক করে। ক্যাপশনঃ দৌলতপুর কালিবাড়ি দিবালোকে প্রকাশ্যে স্বর্ণের দোকানে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি চাপাতি, ১২ গ্রাম স্বর্ণ, নগদ অর্থ ও ১৬টি স্বর্ণ রাখার ট্রে উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ….প্রতিনিধি

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button