স্থানীয় সংবাদ

বিসিডিএস’র সোনাডাঙ্গা থানা কমিটির অনুমোদন

খবর বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্টস্ সমিতির (বিসিডিএস) খুলনা শাখার আওতাধীন সোনাডাঙ্গা থানার ১৭ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি পদে শেখ রমিজুল ইসলাম ও সেক্রেটারি পদে শেখ মো. আবিদুজ্জামানকে মনোনিত করা হয়। সংগঠনের খুলনা শাখার সভাপতি এএসএম মনিরুজ্জামান খান ও সিনিয়র সহ সভাপতি তাপস কুমার শিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করেন। একই সাথে খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী, ফুলতলা, ডুমুরিয়া উত্তর, ডুমুরিয়া দক্ষিণ, পাইকগাছা ও কয়রা থানা কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত থানা ও উপজেলা কমিটির মেয়াদ ১ নভেম্বর’২৪ থেকে ৩১ অক্টোবর’২৬ পর্যন্ত। ১নভেম্বর থেকে কমিটির কার্যক্রম শুরু হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button