স্থানীয় সংবাদ

ওজোপাডিকো এলাকায় তীব্র লোডশেডিং এ জনমনে ক্ষোভ

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা মহানগরীসহ ওজোপাডিকোর আওতাধীন পার্শ্ববর্তী জেলা সমূহে ঘন্টায় ঘন্টায় ব্যাপক লোডশেডিং এ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বিগত তিনদিন ধরে চলমান লোডশেডিং এ শিক্ষার্থীসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে। কেন এরকম লোডশেডিং হচ্ছে এবং কতদিন ধরে চলবে এ বিষয়ে জনগণ কোন ধারণা না পেয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করছে। অথচ ওজোপাডিকো কর্তৃপক্ষও এ বিষয়ে কোন বিবৃতি দিচ্ছে না বা জনগণকে অবহিত করছে না। ফলে জনগণ ধারণা করছে, এ ধরনের লোডশেডিং ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে বিদ্যুৎ সেক্টরে ঘাপটি মেরে থাকা স্বার্থান্বেষী মহলের গভীর কারসাজি।
দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা ও লোড ম্যানেজমেন্ট এর মাধ্যমে লোডশেডিং হ্রাসের দাবী জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন পরিষদের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মালেক, সভাপতি শেখ মুহাম্মদ সাহেব আলি, মহাসচিব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, পরিষদের নেতা এস এম আকবর হোসেন, আফরোজা আক্তার মঞ্জু, এডভোকেট শহিদুল ইসলাম, হুমায়ুন কবীর খান, সরদার আবু তাহের, সাংবাদিক এস এম রাসেল আমিন প্রমূখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button