স্থানীয় সংবাদ

পাইকগাছায় ছাত্রদল নেতা ইছা হোসেনকে আ’লীগের মামলায় জড়ানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যত্থানে সক্রিয় আন্দোলন-সংগ্রামে অংশ নিলেও ষড়যন্ত্রমুলকভাবে আ’লীগের নেতৃত্বে হামলাকারীদের সাথে মামলা জড়ানো হয়েছে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ইছা হোসেনকে। মামলায় জড়িয়েই ক্ষ্যান্ত হননি, এখন জীবননাশের হুমকি দেয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমনি অভিযোগ করেন পাইকগাছার লতা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা সরদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার ছেলে ইছা হোসেন ছাত্রদলের লতা ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি। ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় তার ছেলেকে আসামী করিয়েছেন পাইকগাছা উপজেলা বিএনপি’র বহিস্কৃত সাধারণ সম্পাদক এসএম এনামুল হক। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামানের হুকুমে আ’লীগের সন্ত্রাসীরা হামলা করে ছাত্রদেরকে রক্তাক্ত জখম করেছিল। এঘটনায় বিএনপি’র বহিস্কৃত নেতা এনামুল হকের মেয়ে বাদী হয়ে দায়েরকৃত মামলায় সাবেক ছাত্রদল নেতা ইছা হোসেনকে হয়রানিমুলকভাবে ৪৯নং আসামী করা হয়েছে। অথচ ছাত্রদল নেতা ইছা হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের সপক্ষে সকল কর্মসূচিতে অংশগ্রহনের ছবি ও ফুটেজ রয়েছে।
তিনি আরও বলেন, পাইকগাছা বিএনপি থেকে বহিষ্কৃত সাধারণ সম্পাদক এসএম এনামুল হকের নেতৃত্বে লতা ইউনিয়নে তার পোষ্য সন্ত্রাসী ইব্রাহিম গাজী, মাসুদ মোল্লা, শহীদ সানা, আক্তার সরদার, রুবেল মীর, মনিরুল সরদার, জিয়ারুল গাজী, তুহিন হাওলাদার, ময়না গাজী, পাভেল গাজীরা এলাকায় ত্রাস সৃষ্টি করে দোকানপাট, ঘরবাড়ী ভাঙচুর, ঘের দখল, চাঁদাবাজী করছিল। এসবের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমুলকভাবেই তার ছেলে সাবেক ছাত্রদল নেতাকেই আ’লীগের মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। অবিলম্বে আ’লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় ষড়যন্ত্রমুলকভাবে জড়ানো তার ছেলের নামটি প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন বিএনপি নেতা মোঃ আবু মুছা সরদার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button