স্থানীয় সংবাদ

নিষিদ্ধ ঘোষিত পলিথিন বন্ধে বাপার প্রচার কর্মসূচিতে নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর পলিথিন শপিং ব্যাগ ১ নভেম্বর থেকে বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিরালা সবজি ও মাছ বাজারসহ নগরীর বিভিন্ন স্থানে ক্রেতা-বিক্রেতাদের মাঝে আইন সম্বলিত প্রচারপত্র বিলি ও প্রচারণা কর্মসূচি পালিত হয়। সংগঠনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার এ প্রচারপত্র বিলি করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা’র সদস্য যথাক্রমে শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, জননেতা শেখ মফিদুল ইসলাম, মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের সংগঠক এস এম দেলোয়ার হোসেন, কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, খুলনাঞ্চল পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির আহ্বায়ক, সাংবাদিক মোসলেউদ্দিন তুহিন, কবি নাজমুল তারেক তুষার, খ ম শাহীন হোসেন, নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফারজানা নাহার, রৌদ্র-ছায়া ফাইন্ডেশনের সাবরিনা স্বর্ণা, মদিনা মনোয়ারা, মোঃ আয়ুউব আলী, মীর মোহাম্মদ কবির হোসেন, মোঃ জামাল হোসেন, সাংবাদিক শাহীন হাওলাদার, মরিয়ম ইয়াসমিন, ইলিয়াস হোসেন, কাজী জোবায়ের আলম, শাকিরুন তাহা প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ ঘোষিত, জীবন বিধ্বংসী পলিথিন বাগ বর্জন করুন, পরিবেশ-প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন, জীবন বাঁচান। নেতৃবৃন্দ এ সময়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিতÑ২০০২) মোতাবেক নিষিদ্ধ পলিথিন উৎপাদনের জন্য ১০ বছর কারাদ- বা ১০ লক্ষ টাকা জরিমানা বা উভয় দ-ে দ-িত, বাজারজাত করার জন্য ৬ মাস কারাদ- বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দ-ে দ-িত করার বিধান রয়েছে বলে উল্লেখ করেন। নেতৃবৃন্দ এ সময়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি পলিথিন বন্ধে অভিযান পরিচালনার আহ্বান জানান। নেতৃবৃন্দ এ সময়ে ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, ক্ষতিকর পলিথিনের উপাদান মানবদেহে প্রবেশের ফলে দীর্ঘ মেয়াদে শ্বাসযন্ত্র, ফুসফুস ও কিডজনিত রোগের উপক্রম ঘটে। এতে ফ্যালেটসের মত রাসায়নিক পদার্থ থাকে, যা শ্বাসকষ্ট, প্রজনন সমস্যা ও ক্যান্সারের মত স্বাস্থ্য জটিলা সৃষ্টি করে। এ ব্যাগগুলো পোড়ালে ডাইঅক্সিন ও ফুরানের মত অত্যন্ত বিষাক্ত ধোয়া নির্গত হয়। যা, বায়ু দূষণের মাধ্যমে মানব শরীরের মারাত্মক ক্ষতি করে। মাক্রো প্লাস্টিক যেকোনো উভচর প্রাণির পরিপাকতন্ত্রকে বিনষ্ট করে দেয়। গরু ও হাতির মত বড় বড় প্রাণিদের পাকস্থলীও এর কারণে কার্যকারিতা হারায়। পলিথিন ব্যাগ উৎপাদনে প্রয়োজন হয় প্রচুর জীবাষ্ম জ্বালানি। অপরদিকে নির্গত হয় কার্বণ ডাইঅক্সাইড ও মিথেনর মত গ্রীণ হাউস গ্যাস। সর্বোপরি পরিবেশের ক্ষতি অপূরণীয়, যার মধ্যে রয়েছে মাটি-পানি-বাতাস। কৃষি ও মৎস্য ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব মারাত্মক। নদী-খাল, জলাশয় ভরাট, দূষণ এবং জলাবদ্ধতা সৃষ্টিতে এর প্রভাব অপূরণীয়। নেতৃবৃন্দ বিকল্প হিসেবে কাপড়, পাটের চট, তুলা, ছন প্রভৃতি দ্বারা তৈরি ব্যাগ ব্যবহারের আহ্বান জানান এবং সিঙ্গেল ইউজড পলিথিন শপিং ব্যাগ চিরতরে বর্জনের আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button