স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে জাতীয় যুব দিবস পালন

প্রবাহ ডেস্ক
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন স্থানে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
ফুলতলা
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি উত্তর আলোচনা সভা উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ছাত্র প্রতিনিধিদের উদ্যোগে শপথ বাক্য পাঠ করান সজিবুর জামান রাহুল। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, উপ-সহকারী পরিচালক (বীজ) মোঃ আনোয়ার হোসেন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, তরঙ্গ এর নির্বাহী পরিচালক বাবুল রেজা, ছাত্র প্রতিনিধি শেখ কাওসার, হামজাসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও যুব রেড ক্রিসেন্ট ফুলতলা টিমের উদ্যোগে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
দাকোপ
দিবসটি উপলক্ষে খুলনার দাকোপে জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ,ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের এ দিবস পালনের আয়োজন করেন। শুক্রবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা অফিচার্জ ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ অসীম কুমার থান্দার, প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, বীর মুক্তিযোদ্দা অহেদ আলী গাজী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপকার ভোগী শাওন সরকার, রসুল সানি, মিনারা খাতুন, শ্রীনগর অগ্রদূত যুবসংঘের প্রধান উপদেষ্টা যোগেশ চন্দ্র রায়, সভাপতি অসীত মৃধা প্রমুখ।
ডুমুরিয়া
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ৯টায় যুব সমাবেশের মধ্যে দিয়ে দিবসটির শুভ উদ্বোধন ও অনুষ্ঠান সুচী শুরু হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বদিউজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, আইটি কর্মকর্তা মাজেদুল ইসলাম, মনির হোসেন, জাকিয়া সুলতানা, মেহেদী হাসান, সাদ্দাম হোসেন প্রমুখ। আলোচনা শেষে যুব ঋণের চেক, সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা দেয়া হয় এবং পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে বিডি ক্লিনিং গ্রুফ এর পক্ষ থেকে উপজেলা পরিষদের সামনের খালে জমে থাকা কচুড়িপনাসহ আবর্জনা পরিস্কার করা হয়। তবে এবারের যুব দিবসের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।
নড়াইল
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর আব্দুল মান্নান কবীর, সহকারী প্রশিক্ষক মোঃ হায়দার আলী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী সফল আত্মকর্মী নূর নাহার পারভীন, সফল উদ্যোক্তা হানিফ খালাসী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা সাফায়েত হোসেনসহ অনেকে। এসময় উপস্থিত যুবরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নিরলসভাবে কাজ করার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, যুব উন্নযন অধিদপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণরত শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যুব দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষ রোপন কর্মসূচী ও জলাশয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।
চিতলমারী
দিবসটি উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তর এর আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ০১ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় বেকারত্বের হাত হোক কর্মের হাতিয়ার সফল হোক, সফল হোক শ্লোগানে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়মে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, লতা এনজিও’র নির্বাহী পরিচালক নিলুফা ইয়াসমিন ইতি ও যুব উদ্যোক্তাগণ। যুব দিবস উপলক্ষে যুবকদের মধ্যে যুবক ঋণের চেক, সনদপত্র, প্রশিক্ষার্ণীদের মাঝে যাতায়াত ভাতা ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ।
মনিরামপুর
দিবসটি উপলক্ষে যশোরের মনিরামপুরে জাতীয় যুব দিবস পািলত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পৌরশহরে যুব র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকাসহ নানা বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান। সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিরামপুর মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ মুহিবুল্লাহ, ইসলামী রিলিফ বাংলাদেশের জেলা ব্যবস্থাপক মনির হোসেন, এনজিও প্রতিনিধি প্রকাশ চন্দ্র ধর, শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক হাসাইন ইকবাল সানি প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button