গোয়ালখালীতে ওয়াসার রিজার্ভভার প্লান্ট’র পাইপ ফেটে ছড়াচ্ছে ময়লা পানি

# ফাটা পাইপে প্রবেশ করছে ড্রেনের ময়লা পানি #
শেখ ফেরদৌস রহমান ঃ বয়রা গোয়ালখালী রিজার্ভার প্লাট এর সাথে সংযুক্ত বড় পাইপটি ফেটে গেছে। এতে করে পাম্পটি চালু করার সময়ে সহজে প্রবেশ করছে ড্রেনের ময়লা পানি। বিষয়টি নিয়ে স্থানীয়রা বেশ কয়েকবার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করলেও কার্যত কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এতে করে ময়লা পানি ব্যবহার করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকাবাসী। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ মিকাঈল হোসেন বলেন, ওয়াসার পাম্পটি যখন চালুু তরা হয় তখন ড্রেনের ভিতরে থাকা পাইপ এর উপর থেকে বুজবুজ কাটে। এর মানে পাইপের পানি প্রবাহ হলে ড্রেনের ময়লা পানি ও প্রবেশ করছে। আর আশেপাশের পানি ঘোলা হতে থাকে। এই ড্রেনের ময়লা পানি ব্যাবহার করছে এলাকাবাসী আমরা বিষয়টি নিয়ে দায়িত্বরত ওয়াসার স্থানীয় পাম্প অপারেটরকে অবগত করেছি। তবে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এতে করে আমরা এলাকাবাসী অনেকটা হতাশাগ্রস্ত। একই কথা বলেন, প্রতক্ষদর্শি মিজানুর তিনি বলেন, এই যে ওয়াসার পানির লাইন থেকে পাইপ লিকেজে হয়ে পানি বুজবুজ করছে এই ময়লা জায়গা থেকে আমরা সকলে জানি। বিষয়টি নিয়ে আগে কাউন্সিলর সাহেবকে ও ওয়াসার কর্মকর্তাদের জানিয়ে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। এখন আমরা এই পানি ব্যবহার করছি। যেসব বাসিন্দারা জানেনা তারাতো এই পানি দিয়ে ওজুসহ খাবারে এসব পানি ব্যবহার করছে। আমরা এখন কি করব প্রয়োজনে আমাদের দাবি সংশ্লিষ্ট অধিদপ্তরে উর্দ্ধতন কর্তৃপক্ষ যেন সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করেন। এ বিষয়ে কথা হয় রিজার্ভার এ দায়িত্বরত পাম্প অপারেটর মোঃ সারেয়ার হোসেন বলেন, আমাকে এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছে। আমি স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিক্তিতে আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। বর্তমান পানির প্রেসার কমিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে কেসিসি উপঃ সহকারী প্রকোশলী ও ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ওয়ার্ড নং ৯, এস,এম ফয়সাল বলেন, আমি বিষয়টি সম্পর্কে এখনও অবগত নই। আমি নিজেই জায়গাটি পরিদর্শন করব। পাশাপাশি ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলব । বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নিব। এ বিষয়ে খুলনা ওয়াসার সহকারী প্রকৌশলী মোঃ আশেকুর রহমান বলেন, আপনার অভিযোগটি সত্য না আমি যতটুকুকু জানি পাইপ এর ভিতর ড্রেনেজ এর ময়লা পানি প্রবেশ করছে না। সেখানে অন্য কোন সমস্যা তৈরি হতে পারে। কোন গ্রাহক এখনও পর্যন্ত অভিযোগ করেনি যে তার বাড়ীতে পানির ট্যাপে ময়লা পানি আবর্জনা যুুক্ত পানি আছে। তাহলে আমি ব্যবস্থা নিব। তারপরও আমি বিষয়টি দেখছি।



