খুলনায় গণশিল্পী সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ গণশিল্পী সংস্থা, খুলনা জেলা শাখার বর্ধিত সভা ১৯ ডিসেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে কবি দুখু বাঙালের সভাপতিত্বে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. মিনা মিজানুর রহমানের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয়। সভার শুরুতে শোক প্রস্তাবে গণশিল্পীর সাথে সম্পৃক্ত ও সাম্প্রতিক সময়ে পরলোকগমন করেছেন এমন বরেণ্য ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়—যেমন কামাল লোহানী, হাসান আজিজুল হক সুজেয় শ্যাম, সঙ্গীতজ্ঞ সাধন সরকার, ওস্তাদ কালিপদ দাস, কাজী ওয়াহিদুজ্জামান, প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিক, অধ্যাপক শেখ সাদী ভূঁঞা, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ার এবং বিশ্বখ্যাত
তবলা বাদক জাকির হুসেন। ‘গণশিল্পীর সাংস্কৃতিক আন্দোলন’ বিষয়ের উপর আলোচনা করেন কেন্দ্রীয় প্রতিনিধি ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. মিনা মিজানুর রহমান। তিনি বলেন, গণশিল্পী সংস্থা তার নিজস্ব আদর্শিক জায়গা থেকে গরীব মেহনতি সাধারণ মানুষকে সকল সংকট থেকে উত্তোরণের নিমিত্তে, অধিকার সচেতন করে গড়ে তোলার জন্য তার সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে প্রয়াসী। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপিকা অশোকা দত্ত, কবি ইমদাদ আলি, অরবিন্দ মৃধা, অধ্যাপিকা অজন্তা হালদার, শের আলি শের বাগ, বাদল দত্ত, অধ্যাপিকা রেহানা সুলতানা, অধ্যাপক উত্তম কুমার বিশ্বাস, অধ্যাপক চন্দ্র শেখর অধিকারী, গোপাল মসিদ, অধ্যাপক উত্তম কুমার বিশ্বাস, বাকের আহমেদ, লতা সাহা, সাব্বির খান প্রমুখ। বর্ধিত সভায় কবি দুখু বাঙালকে সভাপতি ও মৃত্যুঞ্জয় সরদারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট খুলনা জেলা কমিটি এবং প্রফেসর সাধন ঘোষ, অধ্যাপিকা অশোকা দত্ত, ডা. আর কে নাথ, কবি আবুল হোসেন, নিরঞ্জন কুমার রায় ও ফরিদা ইয়াসমিনকে উপদেষ্টা করে উপদেষ্টা পরিষদ আগামী দুই বছরের জন্য গঠন করা হয়। সভায় আগামী ২৪ জানুয়ারিতে গণশিল্পীর কেন্দ্রীয় সম্মেলন সফলের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।



