খুলনা মহানগরের নিরাপত্তা নিয়ে আমরা খুলনাবাসীর উদ্বেগ

# অনুষ্ঠানে অগ্নিসংযোগসহ কিছু বিচ্ছিন্ন ঘটনার জন্য #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগরে একটি অপ্রিতিকর ঘটনা সংঘটিত হওয়া এবং একটি অনুষ্ঠানে আগ্নিসংযোগসহ কিছু বিচ্ছিন্ন ঘটনার জন্য বর্তমানে খুলনা মহানগরের নিরাপত্তা নিয়ে আমরা খুলনাবাসী উদ্বেগ প্রকাশ করছি। মেট্রোপলিটন পুলিশ এবং স্থানীয় প্রশাসনের পরামর্শে আজ ২০শে ডিসেম্বর আয়োজিত দক্ষিণবঙ্গের বুকে সবচেয়ে বড় সংগীত আয়োজন “বিজয় তারুণ্য ২০২৪ বিলম্ব ঘোষণা করছি। আমরা আয়োজক হিসেবে সর্বসাধারণের নিরাপত্তা সর্বপ্রথম হিসেবে গণ্য করি। যেহেতু খুলনা মহানগরের মাটিতে এত বড় আয়োজন পূর্বে আয়োজিত হয়নি। সেহেতু একটি সুষ্ঠু আয়োজনকে কাম্য করে ও সর্বসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের এত বড় একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমাদের উক্ত কনসার্টে স্টেজেও সাউন্ডে ব্যবহৃত সকল আনুষাঙ্গিক জিনিসপত্র যোগান দেওয়া হত। অর্ধেক খুলনার স্থানীয় পরিবেশক এবং বাকি অর্ধেক ঢাকার সনামধন্য পরিবেশকের কাছ থেকে। কিন্তু গতরাতে স্থানীয় পরিবেশকের প্রায় কোটি টাকার মালামালের ক্ষতি সাধন হয়েছে। যার জন্য আমরা আন্তরিক ভাবে মর্মাহত এবংয় ব্যবস্থাপনায় ও ক্ষতি সাধিত হয়েছে। আমরা তরুণ সমাজ বিজয়ের উদ্দীপনাকে কাজে লাগিয়ে এই আয়োজনকে সামনে এগিয়ে নিয়ে যাব বলে আমরা প্রকিজ্ঞাবদ্ধ। স্থানীয় প্রশাসন ও পুলিশের পরামর্শে সকল বিষয় বিবেচনা মোতাবেক বিজয় তারুন্য আয়োজক কমিটি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি উক্ত আয়োজন বিলম্বিত এবং এর সাথে আমরা আরও জানাচ্ছি যে বিজয়ে তারুণ্য ২০২৪ আরও দ্বিগুন উদ্দীপনা ও চমক নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আপনাদের দোরগড়ায় , যার জোয়ারে ভাসবে খুলনা বাসী। যারা ইতিমদ্যে টিকিট ক্রয় করেছে তাদের আশাহত হওয়ার কারন নেই। আপনাদের জন্য গিফট হ্যাম্পারের ব্যবস্থা করেছি। ঘোষিত লোকেশন দেখিয়ে সংগ্রহ করে নিবেন। এবং আগামী সপ্তাহের মধ্যে কনসার্টের তারিখ জানানো হবে।



