স্থানীয় সংবাদ

রূপসায় একাধিক মামলার আসামী ৬০পিচ ইয়াবাসহ আটক

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় ৬০পিচ ইয়াবাসহ সেলিম মোল্লা নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানাযায়, কিসমত খুলনা ক্যাম্প ইনচার্জ এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর রাত দুইটার সময় উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের রাজা বাদশার দোকানের পেছনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাম মোল্লা ওরফে সেলিম মোল্লা (৪৫ )পালানোর চেষ্টা কালে এসআই মোঃ শফিকুল ইসলাম ধাওয়া করে আটক করে। পরে তার প্যান্টের মধ্যে থাকা ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটক ব্যক্তি এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার নামে ইতিপুর্বে ছয়টি মাদক মামলা ও একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। তার বিরুদ্বে মাদক আইনে মামলা দায়ের হয়েছে রূপসা থানায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button